বিজেপির এই সুন্দরী নেত্রীকে চেনেন কি
বিজেপির রুবি যাদব অন্যতম সুন্দরী নেত্রী, রাজনীতিতে আসার আগে তিনি সমাজকর্মী ছিলেন, ২০১৫ সালে মিসেস ইউনিভার্স পশ্চিম এশিয়া খেতাব জিতেছিলেন তিনি।
অসমের আঙুরলতা ডেকা নিয়ে একসময় কম হইচই হয়নি। বিজেপির এই সুন্দরী বিধায়ককে নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছে। কিন্তু শুধু তিনিই নন, আরও একজন রয়েছেন যাঁকে বিজেপির অন্যতম সুন্দরী নেত্রী বলা হয়ে থাকে। তিনি হলেন রুবি যাদব। ৩৭ বছরের এই নেত্রী বিশ্বসুন্দরীও বটে। ২০১৫ সালে মিসেস ইউনিভার্স পশ্চিম এশিয়া খেতাব জিতেছিলেন তিনি। অবশ্য রাজনীতিতে আসার আগে তিনি সমাজকর্মী বলেই পরিচিত।

১.
২০১৪ সালে লোকসভা নির্বাচনে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান রুবি। পরে বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য।

২
১৯৮০ সালের ১৪ই মে উত্তরপ্রদেশের মুজফফরগনরে জন্ম রুবি যাদবের। সেখানেই প্রাথমিক শিক্ষার পর চৌধরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে অর্গ্যানিক কেমিস্ট্রিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন রুবি। ২০০৪ সালে দিল্লির এক ব্যবসায়ী বিনয় যাদবের সঙ্গে তাঁর বিয়ে হয়।

৩
সমাজকল্যাণমূলক কাজের জন্য ২০১৫ সালে তাঁকে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে সম্মানিত করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

৪
ওই বছরই তাঁকে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি পুরস্কার দেওয়া হয় তাঁর সমাজকল্যাণমূলক কাজের জন্য।

৫
কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও অভিযানে সক্রিয় ভূমিকা পালন করায় রুবি যাদবকে ভারতীয় মহিলা গৌরব পুরস্কারে ভূষিত করা হয়।












Click it and Unblock the Notifications