'ন্যাড়া' হতে চান গ্ল্যামারাস প্রিয়াঙ্কা!

মেরি কম ছবির মাত্র একটি দৃশ্যের জন্যই কেশশূন্য হওয়া প্রয়োজন ছিল। সেই কারণেই বাস্তবিক ন্যাড়া হওয়ার কথা তিনি ভাবেননি বলেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কথায়, মেরি কম-এ মাত্র একটা দৃশ্যের ব্যাপার ছিল। তাই জন্য আমার ন্যাড়া হওয়ার প্রযোজন হয়নি। আমি ন্যাড়া হলে ছবির বাকি দৃশ্যগুলোয় কে অভিনয় করবে? কিন্তু কোনও ছবিতে যদি প্রথম থেকে শেষ দৃশ্য পর্যন্ত আমায় কেশশূন্য থাকতে হয় তাহলে আমি মাথা মোড়াতে পারি। কিন্তু এক-দু দৃশ্যের জন্য আমি মাথা মোড়াব না।
মেরি কম হল মহিলা বক্সিং চ্যাম্পিয়ান এম সি মেরি কমের জীবনী অবলম্বনে তৈরি সিনেমা, যিনি হাজারে বাধা পেরিয়ে আজ এই জায়গায় পৌছেছেন। আগামী ৫ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।












Click it and Unblock the Notifications