কংগ্রেসকে ২০০ আসনে সমর্থন তৃণমূলের! জোট গড়তে ভাঙলেন তবু মচকালেন না মমতা
কংগ্রেস সারা দেশে মাত্র ২০০ আসনে শক্তিশালী বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে তিনি সমর্থন দিতে রাজি। কিন্তু যেখানে কংগ্রেস কম শক্তিশালী সেখানে সমর্থন করবেন না। এ কেমন জোট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
কর্নাটকে কংগ্রেসের জয়ের পর বিরোধী বিকল্প নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে। মুম্বইয়ে শরদ পাওয়ার মহারাষ্ট্র এমভিএ-কে শক্তিশালী করে কংগ্রেসের নেতৃত্ব শক্তিশালী বিকল্প দেওয়ার কথা জানিয়েছেন। তারপর সিপিআই নেতা ডি রাজার সঙ্গে বৈঠক করে তিনি বার্তা দিয়েছেন গতানুগতিক জোট নয়, বিজেপির বিকল্প গড়ে তুলতে কমন মিনিমাম প্রোগ্রাম নিএ কাজ করতে হবে।

এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ উল্টোসুরে গান গেয়েছিলেন কর্নাটকে কংগ্রেসের বিরাট জয়ের পরে। এই অবস্থায় নবান্নে সোমবার সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে সমর্থনের বার্তা তিনি দিয়েছেন। কিন্তু সেই বার্তা এমনই যে 'ধরি মাছ না ছুঁই পানি' গোছের।
তাঁর কথায়, তৃণমূল সমীক্ষা করে দেখেছে কংগ্রেস সারা দেশে মাত্র ২০০ আসনে শক্তিশালী। সেই ২০০ আসনে কংগ্রেসকে সমর্থন করবে তৃণমূল। সেখানে তিনি শর্ত দিয়েছেন, কংগ্রেসকে তাঁরা সমর্থন করবেন, আর আমরা যেখানে শক্তিশালী সেখাে তো কংগ্রেসকে সমর্থন করতে হবে!

অর্থাৎ তিনি জোট গড়তে ভাঙলেন কিন্তু মচকালেন না। মমতা বুঝিয়েই দিলেন, তোমরা যদি বাংলায় তৃণমূলকে পুরোপুরি সমর্থন করো, তবে আমরাও তোমাদের সমর্থন করব। বিশেষজ্ঞদের কথায়, তৃণমূল সুপ্রিমো কিন্তু স্পষ্ট করলেন না, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে তৃণমূলের সমর্থন তাদের কী হবে।
যে সব রাজ্যে কংগ্রেস শক্তিশালী সেইসব রাজ্যে তৃণমূলের কিছু নেই। সেখানে তাদের সমর্থনেরও প্রয়োজন নেই। ভার্চুয়াল সমর্থনে কী লাভ, বরং যেখানে কংগ্রেস কম শক্তিশালী, সেখানে সমর্থনের দরকার, তাহলে সেই আসনি বিজেপির হাতে বেরিয়ে যাবে না। সেটাই তো জোটের শর্ত হওয়া উচিত!
আর তৃণমূল সুপ্রিমো চাইছেন তাঁর ২০০ আসনে সমর্থনের কথায় কংগ্রেস বাংলা ও বাংলার বাইরে কতিপয় আসনে তাদের সমর্থন করুক। সেখানে তারা কংগ্রেসকে আমল দেবে না। তবে মমতার এই বার্তায় স্পষ্ট তাঁর সুর খানিকটা নরম হয়েছে। প্রয়োজনে তাঁকে যে রাহুলের নেতৃত্ব মেনে নিতে হবে, তাও বুঝিয়ে দিয়েছে তৃণমূল সুপ্রিমোর এই বার্তা।
কেননা তৃণমূলের কথা মতো কংগ্রেস যদি ২০০ আসনে শক্তিশালী হয়, তৃণমূল ৪২টি আসনে বড়জোর শক্তিশালী। সেই নিরিখে বৃহত্তর স্বার্থে বিজেপিকে আটকাতে তাঁকে রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। মমতা সাফ বলেছেন, কংগ্রেস ২০০ আসনে লড়ুক আমরা সমর্থন করব।












Click it and Unblock the Notifications