এবার কি গ্রেফতার হবেন রাখি, কী বলছে আদালত

বিতর্কিত অভিনেত্রী রাখি সাওন্তের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি। পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত। আদালতের নির্দেশ সত্ত্বেও ৭ অগাস্ট হাজিরা না দেওয়ায় এই পরোয়ানা বলে আদালত সূত্রে খবর

বিতর্কিত অভিনেত্রী রাখি সাওন্তের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা জারি। পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত। আদালতের নির্দেশ সত্ত্বেও হাজিরা না দেওয়ায় এই পরোয়ানা বলে আদালত সূত্রে খবর।

এবার কি গ্রেফতার হবেন রাখি, কী বলছে আদালত

এর আগে আদালত ৭ অগাস্ট আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল। কিন্তু রাখির আইনজীবী আদালতে জানান, তিনি আমেরিকায় রয়েছেন। জামিনের মেয়াদ বাড়ানোরও আবেদন করেছিলেন রাখি। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

এবার কি গ্রেফতার হবেন রাখি, কী বলছে আদালত

রামায়ণের চরিত্র বাল্মিকীকে নিয়ে 'আপত্তিকর' মন্তব্যের জেরে রাখির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। সেই মামলাতেই আগাম জামিন নিয়েছিলেন বিতর্কিত অভিনেত্রী রাখি সাওন্ত। শর্ত ছিল ৭ অগাস্ট আদালতে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। কিন্তু আদালতের নির্দেশ না মানায় এ বার রাখির নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হল।

এর আগে মার্চে রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পঞ্জাব পুলিশের একটি দল মুম্বইয়ে যায় তাঁকে গ্রেফতার করতে। কিন্তু দেওয়ার ঠিকানায় রাখির খোঁজ না মেলায় খালি হাতেই ফিরতে হয় পুলিশকে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+