(ছবি) কোটি টাকার ল্যান্ড ক্রুসার পরিণত হল গাধায় টানা গাড়িতে!
সুরাত, ৯ জুলাই : দেশ এগোচ্ছে তড়তড়িয়ে। কিন্তু গাধাদের দুঃখ-কষ্ট আর মিটল কই। এখন তো কোটি টাকার বিলাসবহুল ল্যান্ড ক্রুসার গাড়িও তাদেরই টানতে হচ্ছে!
না না এ কোনও কাল্পনিক ঘটনা বা কমেডি ছবির দৃশ্য নয়। সুরাতের এক শিল্পপতির জীবনের ঘোর বাস্তব।
অনেক শখ করে এক কোটিরও বেশি টাকা খরচ করে টয়োটা ল্যান্ড ক্রুসার এসইউভি গাড়ি কিনেছিলেন সুরাতের ব্যবসাদার তুষার গিলানি। কিন্তু যে স্থানীয় ডিলারের থেকে তিনি গাড়িটি কিনেছিলেন তার রোজকার বাহানা, নিত্যনতুন সমস্যায় তিতিবিরক্ত হয়ে একেবারে অভিনবভাবে প্রতিবাদ দেখালেন সুরাতের এই ব্যবসাদার।
মিডিয়ার উপস্থিতিতে কোটি টাকার বহুমূল্য গাড়িটি গাধায় টানা গাড়িতে পরিণত করলেন শিল্পপতি গিলানি। আক্ষরিক অর্থেই গাধা দিয়ে টানালেন ১.১৩ কোটি টাকার গাড়িটি।
শিল্পপতির কথায় এত দামী গাড়ি কেনার কয়েক দিন পর থেকেই বিভিন্ন সমস্যা হতে শুরু করে। গাড়ির অধিকাংশ যন্ত্রাংশও ডিলারদের কাছে নেই। এর থেকে তো ন্যানো গাড়ি কেনা ভাল ছিল, গাড়ির যে সব কলকব্জার দরকার হতো অন্তত সহজে পেয়ে তো যেতাম।
এই গাড়ির জন্য প্রতিবছর ৮ লক্ষ টাকার বিমাও ভরেন ওই শিল্পপতি। সবকিছু মিলিয়ে তিনি এতটাই বিরক্ত যে নিজের বিরক্তি প্রকাশের এক অনবদ্য পথ বাতলালেন তিনি।
ছবিতে দেখে নিন কীভাবে গাধায় টানছে ল্যান্ড ক্রুসার।
{photo-feature}












Click it and Unblock the Notifications