এটিএম জালিয়াতির হাত থেকে বাঁচতে জেনে নিন কলকাতা পুলিশের সাবধানবাণী

শহরের নতুন আতঙ্ক এখন এটিএম জালিয়াতি। কী বলছে পুলিশ জেনে নিন সতর্ক থাকুন।

শহরের নতুন আতঙ্ক এখন এটিএম জালিয়াতি। বিভিন্ন থানায় বহু অভিযোগ জমা পড়েছে। আতঙ্কে সাধারণ মানুষ। অনেকেরই হাজার হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। প্রশাসন ততপরতার সঙ্গে কাজ করছে। আর কেউ যাতে সমস্যায় না পড়েন সেজন্য সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছে কলকাতা পুলিশও। কী বলছে পুলিশ জেনে নিন সতর্ক থাকুন।

প্রথমত

প্রথমত

প্রথমবার কার্ড এবং পিন পাওয়ার পর, পিন নম্বর অবশ্যই পরিবর্তন করবেন।

দ্বিতীয়ত

দ্বিতীয়ত

প্রহরী আছে, এরকম এটিএম কাউন্টার ব্যবহার করাই নিরাপদ। রক্ষীবিহীন কাউন্টার ব্যবহার করবেন না।

তৃতীয়ত

তৃতীয়ত

এটিএম কাউন্টারে কার্ড ব্যবহারের আগে কার্ড স্লট-এ অন্য কোন ডিভাইস লাগানো আছে কিনা, দেখে নিন ভাল করে।

চতুর্থত

চতুর্থত

অন্য কোন ব্যক্তির উপস্থিতিতে কখনই এটিএম কাউন্টারে কার্ড ব্যবহার করবেন না।

পঞ্চমত

পঞ্চমত

পিন ব্যবহারের সময় অন্য হাত দিয়ে তা গোপন করুন, যাতে কোন লুকনো ক্যামেরা আপনার পিনের ছবি তুলে না নিতে পারে।

ষষ্ঠত

ষষ্ঠত

কার্ডের পিন নম্বর মুখস্থ রাখুন। কখনও কার্ডের গায়ে বা অন্য কোথাও লিখে রাখবেন না।

সপ্তমত

সপ্তমত

এটিএম থেকে বেরনোর আগে 'ক্যানসেল' বাটন টিপে অপেক্ষা করুন। ওয়েলকাম স্ক্রিন এলে তবেই কাউন্টার ছাড়বেন। তার এক মুহূর্তও আগে নয়।

অষ্টম শর্ত

অষ্টম শর্ত

কোনও দোকানে, মলে বা অন্য কোথাও কার্ড ব্যবহার করার সময় তা কখনওই চোখের বাইরে যেতে দেবেন না।

নবম শর্ত

নবম শর্ত

এটিএম কাউন্টারে ব্যাঙ্কের নিযুক্ত গার্ড ছাড়া অন্য কারোর সাহায্য নেবেন না।

দশম উপায়

দশম উপায়

এটিএম কাউন্টারের আশেপাশে কোন সন্দেহভাজন ব্যাক্তিকে দেখলে তা পুলিশকে জানান।

একাশততম উপায়

একাশততম উপায়

নিয়মিত এটিএম কার্ডের পিন পরিবর্তন করুন।

(সৌজন্য : কলকাতা পুলিশ)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+