১৪ নভেম্বরই কেন ‘শিশু দিবস’ পালন করা হয়, জেনে নিন ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে
১৪ নভেম্বরই কেন ‘শিশু দিবস’ পালন করা হয়, জেনে নিন ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে
একটি শিশুই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তারাই দেশের আলো, তারাই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। এমনই মত ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর, তিনি আর অন্য কেউ নন, সকলেরই প্রিয় পণ্ডিত জওহরলাল নেহরু। প্রতি বছর নভেম্বর মাসের ১৪ তারিখ পালন করা হয় 'শিশু দিবস’। এই বিশেষ দিনটি 'বাল দিবস’ নামে পরিচিত। পণ্ডিত জওহর লাল নেহরুকে কিন্তু চাচা নেহেরু বলেও ডাকা হতো। তবে কেন ১৪ তারিখই শিশু দিবস পালন করা হয়, অন্য দিন নয় কেন? এর পিছনে অনেক ইতিহাস, জেনে নিন শিশু দিবসের তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে।

কবে জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু
১৮৮৯ সালে ১৪ নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহর লাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোট শিশুদের খুব ভালবাসতেন, শিশুদের প্রতি তাঁর স্নেহ ও ভালোবাসার কথা সকলেই জানতেন। আর তাঁকে স্মরণ করে পালিত হয় শিশু দিবস। এই বিশেষ দিনে শিশুদের নানান চকোলেট, লজেন্স-সহ নানান উপহার পাওয়া যায়। সেই সঙ্গে বাচ্চাদের স্কুলে নানা রকম অনুষ্ঠানও পালন করা হয়। অনাথ ও পথ শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের জন্য অনেক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

কবে শিশুদিবস পালনের তারিখ পরিবর্তন হয়
১৯৬৪ সালের ২৭ মে আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেন জওহর লাল নেহরু। তাঁর মৃত্যুর আগে পর্যন্ত প্রতি বছর নভেম্বর মাসের ২০ তারিখ পালিত হত শিশু দিবস। শুধুমাত্র দেশে নয় বিদেশেও ২০ তারিখেই শিশু দিবস পালনের কথা ঘোষণা করেছিল রাষ্ট্রসঙ্ঘ। কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃতুর পর শিশু দিবসের তারিখ পরিবর্তন করা হয়। তাই তাঁর জন্মদিনের দিনই পালিত হয় শিশুদিবস। জওহরলাল নেহেরু মনে করতেন, শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আমাদের আগামী দিনের সুন্দর সমাজ গড়ে তুলবে। আমাদের এখন যেভাবে শিশুদের বড় করবে, তারা সেভাবেই ভারতকে গড়ে তুলবে।

কোন কোন ইনস্টিটিউট গঠনে অবদান রয়েছে তাঁর
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তৈরি করার পিছনে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর অব্দান কম নয়। তিনি চেয়েছিলেন শিশুরা কখনোও যেন শিক্ষারক্ষেত্রে পিছিয়ে না থাকে। শিশুদের শিক্ষালাভের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তিনি।

এই বিশেষ দিনে কী কী পালন করা হয়
প্রতিবছর এই শিশুদিবসে শিশুদের জন্য তাদের স্কুল্গুলি নানান অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে কুইজ থেকে শুরু করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। যদিও দুই বছর করোনাভাইরাসের কারণে সেইভাবে শিশুদিবস পালন করা যায়নি। তবে চলতি বছরে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্নমুখী। তাই অন্যান্য বছরের মতো এবারও এই বিশেষ দিন পালন করা হবে আশা করা যাচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications