World Environment Day 2023: ২০২৩ সালের বিশ্ব পরিবেশ দিবসের থিম, তাৎপর্য সম্পর্কে জানুন
World Environment Day 2023: পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মানুষ ও পরিবেশ পরস্পরের সঙ্গে সংযুক্ত। প্রকৃতি ছাড়া কোনও মানব জীবন বাঁচতে পারে না। তাই প্রতিটি মানুষকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই চলতে হবে। প্রতি বছর বিশ্বজুড়ে ৫ জুন পালিত হয় 'বিশ্ব পরিবেশ দিবস’(world environment day)। এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করা। যদি আমরা মানব জাতিকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে আমাদের সবার আগে পরিবেশকে রক্ষা করতে হবে। গাছ বাঁচাতে হবে।
বিশ্ব পরিবেশ দিবস(world environment day) দিনটি প্রতিটি মানুষের মধ্যে সচেতনা বাড়ানোর একটি দিন। এই দিনটিতে পাড়ায় পাড়ায় উদ্যোগ নিয়ে গাছ লাগানোর অভিযান চালানো হয়। এদিন পরিবেশ রক্ষায় মানুষকে উৎসাহিত করার একটি দিন। আজ থেকে নয় বহু বছর ধরেই পরিবেশকে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে। যদিও এখনও অনেকেই কিন্তু এড়িয়ে চলেন সেই সেচতন বার্তা।

প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে (world environment day) আলাদা আলাদা ভাবনায় তৈরি হয় নানান থিম। চলতি বছরের থিমের নাম 'BeatPlasticPollution’ (প্লাস্টিক দূষন প্রতিরোধ) । এই বছরের ভাবনা কীভাবে প্লাস্টিক দূষণ কমানো যায়, প্লাস্টিক-দূষণ মোকাবিলার পথ সন্ধান করা। এই থিমের মাধ্যমে বোঝানো হচ্ছে প্রত্যেককে যে, তাঁরা নিত্যদিন প্লাস্টিক ব্যবহার কমান, যা আমাদের প্রকৃতি , পরিবেশ ও আমাদের শরীরের ক্ষতি করছে। তা জেনেও আমরা প্লাস্টিক ব্যবহার করছি। যদিও প্লাস্টিকের অনেক ব্যবহার রয়েছে, আমরা একক ব্যবহার বা ডিসপোজেবল প্লাস্টিকের উপর বর্তমানে বেশি নির্ভরশীল হয়ে পড়েছি।

চলতি বছর বিশ্ব পরিবেশ দিবস (world environment day) পালনের জন্য আয়োজন করেছে আইভরি কোস্ট। নেদারল্যান্ডের সহযোগিতায় প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়ছে তাঁরা। ২০১৪ সালের আইভ্রি কোস্ট প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা এনেছিল। তার পরিবর্তে তারা পুনঃব্যবহারযোগ্য প্যাকেজিংয়ের প্রচার শুরু করেছিল।

এক সাক্ষাৎকারে আইভরি কোস্টের পরিবেশ ও উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন, প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য খুব ক্ষতিকারক। এটি মানব সম্প্রদায়কে নানা ভাবে প্রভাবিত করছে। অপরদিকে, নেদারল্যান্ডের পরিবেশ মন্ত্রী জানান, প্লাস্টিক দূষণের কারণে পরিবেশ দূষিত হচ্ছে, সেই সঙ্গে স্বাস্থ্য, অর্থনীতিও বাদ যাচ্ছে না, পড়ছে তাঁর ওপর এক বিরাট প্রভাব। এই সময়ে আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া খুব প্রয়োজন।












Click it and Unblock the Notifications