কেন ২১ জুন পালিত হয় ‘আন্তর্জাতিক যোগ দিবস’? জানুন থিম, ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে
যোগ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। যে ব্যক্তি নিত্যদিন যোগব্যায়াম করেন তাঁর শরীর একেবারে ফিট থাকে। যোগ শব্দটি এসে সংস্কৃত শব্দ যুজ ও যুজির থেকে। এর অর্থ একত্র হওয়া। প্রতি বছর ২১ জুন পালিত হয় 'আন্তর্জাতিক যোগ দিবস’।
দেশ, বিদেশ জুড়ে এই বিশেষ দিনটি পালন করে থাকেন সকলে। এই দিনে যোগ ব্যায়াম করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন টলি থেকে বলি তারকারা। তবে, জানেন কি এই দিনের ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে জানেন।

- কেন এদিনেই পালিত হয় যোগ দিবস?
যোগ ব্যায়াম সম্পর্কে সকলের মধ্যে সচেতনা বাড়ানোর জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়। কেন ২১ জুনই যোগ দিবস পালন করা হয়? কারণ এই বিশেষ দিনটি উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন। আর এই দিনটি গ্রীষ্মের অয়নকাল নামেও পরিচিত। তাই এই দিনটিতেই যোগ দিবস হিসাবে পালন করা হয়।
- ইতিহাস
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতায় প্রথমবার আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য প্রস্তাব দিয়েছিলেন। ১৭৭ টি দেশও এই প্রস্তাবে সমর্থন করেছিল। তারপর ২০১৫ সালের ২১ জুন প্রথবারের মতো পালন করা হয় যোগ দিবস। বিশ্বজুড়ে প্রচুর মানুষ এই দিনে ব্যায়াম করে পালন করেছিলেন 'আন্তর্জাতিক যোগ দিবস’। সেই সময় প্রধানমন্ত্রী বক্তব্য রেখে বলেছিলেন, যোগ আমাদের প্রাচীন ঐতিহ্য। এটি দেহ ও মনকে শান্ত রাখে। যোগের মাধ্যমেই দেশ বিদেশের যোগীরা একে অপরের সঙ্গে সাংস্কৃতিক ঐক্যের প্রচার করেন। তাই প্রত্যেকের উচিত ব্যায়াম করা।
- থিম, গুরুত্ব
প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবসের নতুন নতুন থিমের ভাবনা থাকে, এই বছরও আছে। চলতি বছরের এই বিশেষ দিনের থিম হল, নারীর ক্ষমতা বৃদ্ধির জন্য যোগ দিবস। যোগ ব্যায়াম করলে রোগ মুক্ত থাকা যায়। এতে নারীরা শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে পারবেন। মানসিক শান্তি প্রদানের জন্য আপনিও নিত্যদিন করতে পারেন যোগব্যায়াম। চলতি বছর এই বিশেষ দিনে বিশ্বব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
- তাৎপর্য
এই বিশেষ দিনের উদ্দেশ্য হল সকলের মধ্যে যোগ ব্যায়াম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। শুধু তাই নয়, মনকে ধীর, স্থির হতে সাহায্য করে। সেই সঙ্গে দেশ, বিদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে জাগিয়ে তোলে। বিশ্বজুড়ে এদিন সকলে পালন করে থাকেন যোগ দিবস।












Click it and Unblock the Notifications