ফের চমক নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা, জিও হ্যাপি নিউ ইয়ার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানুন
নতুন বছরের জন্য নতুন অফার জিও-র। নাম জিও হ্যাপি নিউ ইয়ার প্ল্যান। ১৯৯ টাকায় প্রতিদিন ১.২ জিবি করে ডেটা পাওয়া যাবে ২৮ দিনের জন্য। সঙ্গে ভয়েস কল এসএমএস এক্কেবারে ফ্রি।
নতুন বছরের জন্য নতুন অফার জিও-র। নাম জিও হ্যাপি নিউ ইয়ার প্ল্যান। ১৯৯ টাকায় প্রতিদিন ১.২ জিবি করে ডেটা পাওয়া যাবে ২৮ দিনের জন্য। সঙ্গে ভয়েস কল এসএমএস এক্কেবারে ফ্রি।

প্রতিযোগী ভারতী এয়ারটেল, আইডিয়া সেলুলার এবং ভোডাফোন সম্প্রতি ১৯৯ টাকার প্ল্যান এনেছে। যেখানে প্রতিদিন দেওয়া হচ্ছে ১ জিবি করে ডেটা। অন্যদিকে জিও দিচ্ছে ১.২ ডিবি ডেটা। ফলে যাঁরা বেশি নেট ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সুবিধা বেশি জিও-তেই। প্রতিযোগীদের মধ্যে কারও কারও ২৯৯ টাকার কাছাকাছি প্ল্যানও রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গ্রাহকদের অন্য কারও দিকে যেতে দিতে চায় না জিও। বলা যেতে পারে গ্রাহকরা যাতে অন্য কারও ফাঁদে পা না দেন সেই ব্যবস্থাই করল জিও। তবে অন্যদিকে যে সব কোম্পানির ২৯৯ টাকার প্ল্যান নেই তারাও এই প্রতিযোগিতায় সামিল হবেন বলেই মনে করা হচ্ছে।
তবে নতুন অফার তাঁরাই পাবেন যাঁরা এক বছরের পুরনো গ্রাহক এবং ৯৯ টাকা মাধ্যমে এককালীন সদস্যপদ নিয়েছিলেন।
জিও-র সবথেকে সস্তার প্ল্যানটি হল ১৪৯ টাকার। যেখানে গ্রাহক ২৮ দিনের জন্য ৪ জিবি ডেটা পেয়ে থাকেন।












Click it and Unblock the Notifications