ITR Filing: আয় করযোগ্য না হলেও কি আইটিআর জমা করতে হবে? কী কী সুবিধা পাওয়া যাবে?
কারও আয় কর যোগ্য না হলেও, তিনি আইটিআর ফাইল (ITR Filing) করতে পারেন। যাঁরা কর যোগ্য আয় ছাড়াই আইটিআর ফাইল করেন, তাঁরা বিভিন্ন উপায়ে সুবিধা পেয়ে থাকেন। তবে এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানেন না।
আয়কর বিশেষজ্ঞরা বলেন, যে সব ব্যক্তি কর যোগ্য আয় ছাড়াই আইটিআর ফাইল (ITR Filing) করেন, তাঁদের সব থেকে বড় সুবিধা হল, ভবিষ্যতে যদি কখনও ঋণের জন্য আবেদন করেন, সেই সময় আইটিআর ফাইলিং সাহায্য করে থাকে। কেননা ঋণদাতা সংস্থাগুলি হোম লোন, গাড়ির লোনের জন্য তিন বছরের রিটার্নের প্রমাণ চেয়ে থাকে।

আয়কর আইন অনুযায়ী, কোনও আর্থিক বছরে মোট আয় যদি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তাহলে আইটিআর ফাইল (ITR Filing) করা বাধ্যতামূলক। সাধারণভাবে ২০২২-২৩ আর্থিক বছরের আইটিআর ফাইল করার সময়সীমা হল ২০২৩-এর ৩১ জুলাই।
অনেক বেতনভুক কর্মী মনে করেন, তারা ট্যাক্সের আওতায় না পড়ায় তাদের আইটিআর ফাইল করার দরকার নেই। তবে আয়কর বিশেষজ্ঞরা বলেন, সেই ধারনাটা ভুল। বর্তমান আয়কর আইনে তাঁদের ক্ষেত্রে আইটিআর ফাইল (ITR Filing) করা বাধ্যতামূলক।
কিছু কিছু এমন ক্ষেত্র রয়েছে, যেখানে আয় মৌলিক ছাড়ের সীমার থেকে কম হলেও করদাতাদের বাধ্যতামূলকভাবে আইটিআর ফাইল (ITR Filing) করতে হয়। ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ার (২০২২-২৩ আর্থিক বছর) ৬০ বছর বয়সী কোনও ব্যক্তির আইটিআর ফাইল বাধ্যতামূলক। যদি তাঁর মোট আয় ওই আর্থিক বছরে ২.৫ লক্ষের বেশি হয়।

সুবিধার মধ্যে রয়েছে করের বোঝা কমানো। করদাতাদের ওপরে করের বোধা কমাতে এবং আরও বেশি লোককে কর দিতে উৎসাহিত করতে সরকার কর ছাড়ের ব্যবস্থা রয়েছে। সেই ছাড় নির্দিষ্ট বিনিয়োগের ওপরে দেওয়া হয়। এক্ষেত্রে কোনও ব্যক্তির ওপরে যে কর ধার্য হয়েছে তা কমে যায়।
অন্য আরেকটি সুবিধা হল ভবিষ্যতে ঋণের জন্য আবেদন করা যায়। বিভিন্ন ঋণদানকারী সংস্থা/ ব্যাঙ্কের তরফে তিন বছরের রিটার্ন চাওয়া হয়, যা দেখে তারা ধারনা করতে চান, ঋণ গ্রহণকারী ব্যক্তি সেই ঋণ পরিশোধ করতে পারবেন কিনা। বাধ্যতামূলক আইটিআর ফাইল (ITR Filing) করলে ট্যাক্স রিফান্ড দাবি করা যায়।












Click it and Unblock the Notifications