লোকসভা নির্বাচন মানে কি শুধুই জাতীয়? পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা

লোকসভা নির্বাচনের কথা বলতে আমাদের মাথায় প্রথমেই আসে জাতীয় রাজনীতির কথা। আর জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বলতে মাথায় আসে কংগ্রেস বনাম বিজেপির লড়াইয়ের কথা।

লোকসভা নির্বাচনের কথা বলতে আমাদের মাথায় প্রথমেই আসে জাতীয় রাজনীতির কথা। আর জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বলতে মাথায় আসে কংগ্রেস বনাম বিজেপির লড়াইয়ের কথা। কারণ ভারতে প্রধান দু'টি জাতীয় দল বলতে এদেরকেই বোঝায়। এই নির্বাচনের বড় ইস্যু গুলি আসলে জাতীয় স্তরের ইস্যু, সেই নিয়েও মতামত দেন অনেকেই।

গতবার মাত্র ১৮৯টি আসনে মুখোমুখি লড়ে কংগ্রেস ও বিজেপি

গতবার মাত্র ১৮৯টি আসনে মুখোমুখি লড়ে কংগ্রেস ও বিজেপি

কিন্তু পরিসংখ্যান বলছে অন্য কথা। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস ও বিজেপির সম্মুখ সমর হয়েছিল মোট ৫৪৩টি আসনের মাত্র এক-তৃতীয়াংশের সামান্য বেশিতে (১৮৯টি আসনে)। এদের মধ্যে ১২৩টিতে বিজেপি জেতে আর কংগ্রেস বাকি ৬৬টিতে।

অন্যদিকে, লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির গুরুত্ব বোঝাতে পরিসংখ্যানটি বলে যে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলের সঙ্গে বিজেপির লড়াই ছিল ১৪৭টি আসনে যার মধ্যে গেরুয়াবাহিনী ১১৬টিতে জয়লাভ করে আর প্রতিপক্ষ ৩১টিতে। কংগ্রেসের সঙ্গে সেখানে আঞ্চলিক বা রাজ্য-ভিত্তিক দলগুলির মোকাবিলা হয় ৭৯টি আসনে যার মধ্যে কংগ্রেস জেতে মাত্র ২১টিতে, প্রতিপক্ষরা ৫৮টিতে। আর কংগ্রেস বা বিজেপি কেউই নেই এবং যুযুধান সব দলই রাজ্যভিত্তিক, এমন লড়াই হয় ১২৮টি কেন্দ্রে।

৩৫৪টি আসনে জেতে বা দ্বিতীয় হয় রাজ্যভিত্তিক দলগুলি

৩৫৪টি আসনে জেতে বা দ্বিতীয় হয় রাজ্যভিত্তিক দলগুলি

চমকপ্রদ ব্যাপার আরও, যেখানে ৩৬৬টি আসনে বিজেপি হয় জিতেছে আর না হয় দ্বিতীয় হয়েছে ২০১৪ সালের নির্বাচনে, সেখানে কংগ্রেস জিতেছে বা দ্বিতীয় হয়েছে ২৬৮টিতে। কিন্তু রাজ্যভিত্তিক আঞ্চলিক দল জিতেছে বা দ্বিতীয় হয়েছে এমন সংখ্যা ৩৫৪! এর পরিষ্কার অর্থ, লোকসভা নির্বাচনকে আমরা যতটা জাতীয় নির্বাচন মনে করি, আদতে কিন্তু তা ততটা জাতীয় নয় এবং রাজ্যের দলগুলি হাত মেলাতে পারলে অনেক কিছুই হওয়া সম্ভব।

পাঁচটি বৃহত্তম রাজ্যে বিজেপি বনাম কংগ্রেস লড়াই খুবই সীমিত

পাঁচটি বৃহত্তম রাজ্যে বিজেপি বনাম কংগ্রেস লড়াই খুবই সীমিত

আরেকটি পরিসংখ্যান দিলে ব্যাপারটা আরেকটু খোলসা হয়। লোকসভা কেন্দ্রের নিরিখে দেশের যে পাঁচটি বৃহত্তম রাজ্য (উত্তরপ্রদেশ ৮০, মহারাষ্ট্র ৪৮, পশ্চিমবঙ্গ ৪২, বিহার ৪০ এবং তামিলনাড়ু ৩৯), সেখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে সরাসরি লড়াই সবচেয়ে বেশি ছিল মহারাষ্ট্রে -- মাত্র ১৬টিতে। উত্তরপ্রদেশে সেখানে আটটিতে, পশ্চিমবঙ্গে ও বিহারে একটি করে এবং তামিলনাড়ুর সাতটিতে মুখোমুখি লড়ে দুই জাতীয় দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+