তিনবছর বয়সে গাড়ি চালিয়েছেন, জয় করছেন উচ্চতম শৃঙ্গ, উত্তর কোরিয়ার কিম জং উনের কাহিনি চমকে দেবে আপনাকে

কিম জং উনকে নিয়ে সারা বিশ্বে চর্চা অব্যাহত। তাঁর সম্পর্কে কয়েকটি মিথ রয়েছে যা শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়।

উত্তর কোরিয়ার দোর্দণ্ডপ্রতাপ শাসক কিম জং উনকে নিয়ে সারা বিশ্বে চর্চা অব্যাহত। একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে পরমাণু বোমা পরীক্ষা নিয়ে হইচই হয়েছে, তেমনই সেদেশের অনাচারী শাসক কিমকে নিয়েও বিশ্বের অন্য দেশের জনমানসে আগ্রহের অন্ত নেই। কিমের বয়স ৩৩ বছর। অথচ এই বয়সেই তাবড় বিশ্বনেতাদের টেক্কা দিয়ে চলেছেন তিনি। বাবা কিম জং ইলের মৃত্যুর পরে ২০১১ সালে উত্তর কোরিয়ার দায়িত্বভার গ্রহণ করেন কিম জং উন। তারপর থেকেই তিনি খবরে। তাঁর সম্পর্কে কয়েকটি মিথ রয়েছে যা শুনলে আশ্চর্য হয়ে যেতে হয়।

তিন বছর বয়সে ড্রাইভিং শেখা

তিন বছর বয়সে ড্রাইভিং শেখা

উত্তর কোরিয়ার বর্তমান শাসক কিম জং উন মাত্র তিন বছর বয়সে নাকি ড্রাইভিং শিখেছেন। এমনটাই দাবি করা হয় সেদেশে। সাধারণ বুদ্ধিতে বলে এত কম বয়সে গাড়ি চালানো সম্ভব নয়। তবে একনায়কতন্ত্র যখন তখন এমন মিথ থাকাটা অসম্ভব নয়।

নয় বছর বয়সে ইয়র্ট রেস জেতা

নয় বছর বয়সে ইয়র্ট রেস জেতা

কিমের সরকারি জীবনীতে লেখা রয়েছে, মাত্র নয় বছর বয়সে তিনি একটি ইয়র্ট কোম্পানির চিফ এক্সিকিউটিভ হন। পাশাপাশি এটাও লেখা রয়েছে যে তিনি একটি ইয়র্ট রেসও জেতেন।

পর্বতারোহন

পর্বতারোহন

২০১৫ সালে উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র জানায়, সেদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন শাসক কিম জং উন। এমনকী বরফে মোড়া পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কিমের ছবিও প্রকাশিত হয়। তবে তিনি নিজে গিয়েছেন নাকি সেটা সুপারইম্পোজড ছবি তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।

অনন্য শিল্পী, গুনী সঙ্গীত পরিচালক

অনন্য শিল্পী, গুনী সঙ্গীত পরিচালক

উত্তর কোরিয়ার স্কুলের পাঠ্য বইয়ে পড়ানো হয় যে কিম জং উন একজন দক্ষ শিল্পী ও একজন বিশ্ব মানের সঙ্গীত পরিচালক। সেটা জেনেই বড় হচ্ছে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ প্রজন্ম।

ভুতুড়ে শহর

ভুতুড়ে শহর

দক্ষিণ কোরিয়ার সীমান্তে একটি সুদৃশ্য শহর নাকি তৈরি করেছেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার দাবি এই গোটা শহরটাই মিথ্যা। ওখানের বাড়ির বাইরের দেওয়ার বাদে ভিতরে কিচ্ছু নেই। মানুষকে বিভ্রান্ত করতে এই শহর বানানো হয়েছে। সেখানে মানুষ নয়, ভূত থাকে।

প্রকৃতির ডাক আসে না উত্তর কোরিয়ার শাসকদের

প্রকৃতির ডাক আসে না উত্তর কোরিয়ার শাসকদের

কিম জং ইলের জীবনীকার লিখেছেন, উত্তর কোরিয়ার শাসকরা মৌলিক কাজকর্ম থেকেও এমনকী দূরে থাকেন। বলা হয়েছে, কিম জং উন মোবাইল টয়লেট নিয়ে ঘোরেন। তিনি ছোট গাড়িতে যান অথবা বড় গাড়িতে, সেখানে তাঁর টয়লেট সঙ্গে সঙ্গে ঘোরে। কিমের জন্য ব্যক্তিগত ট্রেন, বিমান রয়েছে, সেখানেও এই একই সুবিধা আলাদা করে রাখা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+