'ডিজিটাল ভিসন সিনড্রোম' এর শিকার ১০ জনে ৭ ভারতীয়, কারণ আপনার পকেটে বন্দি, দেখুন কী বলছে সমীক্ষা

মেডিক্যাল বিশেষজ্ঞরা বলছেন, ১০ জনের মধ্যে ৭ জনের এদেশে 'ডিজিটাল ভিসন সিনড্রোম' এর সমস্যা রয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোনের বাজার ভারতে। প্রতিদিন বিক্রি হচ্ছে ৪২ লক্ষ স্মার্টফোনের হ্যান্ডসেট। ২০১৮-১৯ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট তেমনই বলছে। অর্থাৎ বলা চলে, ভারতে মোবাইল বা স্মার্টফোনের বিস্ফোরণ হয়েছে একপ্রকার। তবে প্রদীপের তলায় অন্ধকারের মতোই অন্য সমস্যায় আক্রান্ত ভারতীয়রা। যত বেশি স্মার্টফোনের ব্যবহার বাড়ছে, ততই বিপদ বাড়ছে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।

স্মার্টফোন ব্যবহারের বিপদ

স্মার্টফোন ব্যবহারের বিপদ

স্মার্টফোন, কম্পিউটার, ট্যাবলেট ব্যবহার করার ফলে চোখ শুকিয়ে যায়। তা আর্দ্র রাখার জন্য চোখে ওষুধের ড্রপ দিতে হয়। এই আই ড্রপের বিক্রিই এখন ভারতে বহুগুণ বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। আর এর সিংহভাগ কৃতিত্ব স্মার্টফোনের বলেও রিপোর্টে উল্লিখিত রয়েছে।

আক্রান্ত ১০ জনে ৭ ভারতীয়

আক্রান্ত ১০ জনে ৭ ভারতীয়

মেডিক্যাল বিশেষজ্ঞরা বলছেন, ১০ জনের মধ্যে ৭ জনের এদেশে 'ডিজিটাল ভিসন সিনড্রোম' এর সমস্যা রয়েছে। যার ফলে চোখ শুকিয়ে যাচ্ছে। কারণ এই ধরনের ডিভাইসের থেকে বেরনো নীল আলো চোখের ক্ষতি করছে।

আই ড্রপের বিক্রি বেড়েছে

আই ড্রপের বিক্রি বেড়েছে

গত চার বছরে যার ফলে এদেশে আই ড্রপের বিক্রি ৫৪ শতাংশ বেড়ে গিয়েছে। এবং পরিসংখ্যান বলছে, যাঁরা আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকের বেশির বয়স ২০-৩০ বছরের মধ্যে। চোখে চাপ, মাথা ব্যথা, অস্পষ্ট দৃষ্টি, ঘাড় ও কাঁধে ব্যথার মতো সমস্যায় তাঁরা ভুগছেন।

আক্রান্ত যুবসমাজ

আক্রান্ত যুবসমাজ

অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের সমীক্ষা বলছে, ২০১৭ সালে ৫ হাজার জনকে পরীক্ষা করে দেখা গিয়েছে তাদের ৫০ শতাংশের বেশি চোখের জল শুকিয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। এবং ২০ শতাংশের বয়স ৪০ বছরের নিচে। ফলে ভারতের যুবসমাজকেই যে স্মার্টফোন ব্যাধি আক্রান্ত করেছে তাই সমীক্ষায় উঠে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+