ভারতীয় রেলে গৈরিকীকরণ! বদলে যাচ্ছে কোচের রঙ থেকে অনেককিছুই

ভারতীয় রেলে পোশাকি পরিবর্তন আসতে চলেছে। রেল মন্ত্রক সূত্রে খবর, নীল সাদা রঙের বদলে হলুদ, বাদামি রঙের রঙে রাঙা হতে চলেছে রেল।

ভারতীয় রেলে পোশাকি পরিবর্তন আসতে চলেছে। রেল মন্ত্রক সূত্রে খবর, নীল সাদা রঙের বদলে হলুদ, বাদামি রঙের রঙে রাঙা হতে চলেছে রেল। আগামী কিছুদিনের মধ্যেই কয়েক হাজার ট্রেনকে এই রঙে রাঙানো হবে বলে খবর। ফলে আগের নীল-সাদা রঙ আর দেখতে পাওয়া যাবে না। রেলমন্ত্রক যাত্রী স্বচ্ছ্বন্দের পাশাপাশি বহিরঙ্গের সাজের দিকটিও খেয়াল রেখেছে।

 দিল্লি-পাঠানকোট রুটে প্রথম ট্রেন

দিল্লি-পাঠানকোট রুটে প্রথম ট্রেন

দিল্লি-পাঠানকোট রুটে নতুন রঙের ট্রেন প্রথম সওয়ারী করবে। এই ট্রেনের ১৬টি কোচই একই রঙে রাঙানো হবে। এই প্রকল্প মোতাবেক ৩০ হাজার কোচকে প্রাথমিকভাবে গেরুয়া রঙে রাঙানো হবে।

ভিতরেও পরিবর্তন

ভিতরেও পরিবর্তন

তবে শুরু অবশ্য বাইরের রঙই নয়, ভিতরেও যাত্রী স্বচ্ছ্বন্দ্যের দিকেও রেল খেয়াল রাখছে। আরামদায়ক সিট, ভ্যাকুম বাথরুমের পাশাপাশি যাত্রী সুবিধার্থে সব সিটের সঙ্গে চার্জারের ব্যবস্থা রাখা হচ্ছে।

কাজ চলছে জোরকদমে

কাজ চলছে জোরকদমে

রেল আধিকারিক সূত্রে খবর, রেলমন্ত্রী পীষূষ গোয়েলের সম্মতি পাওয়ার পরই জোরকদমে কাজ চলছে। খুব তাড়াতাড়ি এই প্রকল্পের শেষ করা হবে। প্রায় ২ দশক পরে রেলের চেহারায় পরিবর্তন আসছে বলে জানানো হয়েছে।

কোন কোন ট্রেনে বদল নয়

কোন কোন ট্রেনে বদল নয়

প্রসঙ্গত, এই রঙের বদল শুধুমাত্র এক্সপ্রেস ট্রেনের জন্য করা হচ্ছে। রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো ট্রেনের আগে থেকেই নিজেদের রঙ থাকায় সেই ট্রেনগুলির বাইরের অঙ্গে কোনও রঙের পরিবর্তন হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+