(ভিডিও) অন্যধরনের ভারত বনাম পাকিস্তান : সানিয়া বনাম সোয়েবের নয়া বিজ্ঞাপন ভাইরাল সোস্যাল মিডিয়ায়!
ইসলামাবাদ, ১৬ মার্চ : পাকিস্তানের সাম্প্রতিক একটি টেলিভিশন বিজ্ঞাপনে ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা বনাম তাঁর স্বামী পাকিস্তানী ক্রিকেটার সোয়েব মালিকের এক দারুণ ম্যাচ খেলতে দেখা গেল।
না টেনিস রাকেট না ক্রিকেট ব্যাট এখেলা অন্য খেলা। আইসিসি টি২০ বিশ্বকাপের প্রেক্ষাপটে নেসলে গুঁড়ো দুধের বিজ্ঞাপনে ছোট ছোট বিষয়ে লড়তে দেখা গিয়েছে সীমান্তপারের এই রিয়্যাল লাইফ জোড়িকে। [টি২০ বিশ্বকাপ : ভারত-পাক ম্যাচ শুরুর আগে বিগ বি-র কন্ঠে শোনা যাবে জাতীয় সঙ্গীত!]

সানিয়া যদি ডান বলেন তো সোয়েবের সায় বাঁয়ে। সানিয়া যদি শচীন তেণ্ডুলকরের স্ট্রেট ড্রাইভের প্রশংসা করেন তো স্বামী সোয়েবের ভোট শোয়েব আখতারের ইয়রকারে। সানিয়ার পছন্দ অমৃতসরের লাড্ডু তো সোয়েবের পছন্দ মুলতানের সোন হালুয়া। আরও কত কী। [(ছবি) ভারতীয় সাজে সানিয়া থেকে অনুষ্কা]
তবে কী মিল হল না সানিয়া-সোয়েবের। হল বৈকি, যখন তারা রাজি দুদেশেই নেসলের দুধ সেরা স্বীকার করে। [তাঁর বায়োপিকে অভিনয় করুন দীপিকা পাডুকোন, চান সানিয়া মির্জা]
আগামী ১৯ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্স মাঠে টি ২০ বিশ্বকাপ ২০১৬-র ম্যাচে সম্মুখ সমরে নামছে ভারত -পাকিস্তান। আর তাতে কিন্তু ভারতকেই সমর্থন করবেন সানিয়া। এশিয়া কাপের আগে সোয়েব জানিয়েছিলেন, সানিয়া ভারতীয় দলকেই সমর্থন করবে। তবে চাইবে স্বামী যেন ভাল খেলে।












Click it and Unblock the Notifications