শত বাধাতে আটকে রাখা যাবে না, বিমান উড়ানে ইতিহাস গড়েছে ভারতের মহিলা পাইলটরা
সম্প্রতি এক তথ্য সামনে এসেছে। এতে দেখে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মহিলা পাইলট ভারতবর্ষে। এই মুহূর্তে দেশে ১০,০০০ কমার্শিয়াল পাইলট রয়েছেন। এরমধ্যে ১২ শতাংশ মহিলা।
পণের অত্যাচারে খুন করা হচ্ছে নববধূকে। এমনকী, কন্যাভ্রুণ হত্য়াতেও ভারতের স্থানে উপরের দিকে। ধর্ষণ থেকে শুরু করে শিশু কন্য়া নির্যাতন- বলতে গেলে মহিলাদের প্রতি সমাজের দৃষ্টিকোণ নিয়ে এখন হাজারো প্রশ্নের সামনে পড়তে হয় দেশকে। অথচ, এমন দেশেরই মহিলারাই এখন তৈরি করেছেন এক নজিরবিহীন ইতিহাস। যা যে কোনও ভারতীয় মহিলাকে গর্বিত করবে।

সম্প্রতি এক তথ্য সামনে এসেছে। এতে দেখে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি মহিলা পাইলট ভারতবর্ষে। এই মুহূর্তে দেশে ১০,০০০ কমার্শিয়াল পাইলট রয়েছেন। এরমধ্যে ১২ শতাংশ মহিলা। সংখ্যার নিরিখে এটা কিছুই নয় বলে মনে হতে পারে। কিন্তু, বিশ্বের মহিলা পাইলটের সংখ্য়া ভারতের তুলনায় আরও কম। বিশ্বে মহিলা পাইলটের সংখ্যাটা মোট সংখ্য়ার মাত্র ৫.৪ শতাংশ। ফ্রান্স, জাপান, আমেরিকায় মহিলা পাইলটের সংখ্য়া যথাক্রমে ৭.৬, ৫.৬ ও ৫.১ শতাংশ।

দেশের প্রথম মহিলা কমার্শিয়াল পাইলট ছিলেন দূর্বা ব্যানার্জি। ১৯৫৬ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলট হয়েছিলেন দূর্বা। বর্তমানে ভারতে ১২০০ জন মহিলা পাইলট রয়েছে। কিন্তু, দূর্বাদের সময়ে মহিলাদের পাইলট হওয়াটা সহজ ছিল না। দূর্বা পাইলট হতে চেয়ে তৎকালীন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হুমায়ুন কবীরের কাছে আবেদন করেছিলেন। কিন্তু, পাইলট নয় দূর্বাকে প্রথমে ফ্লাইট অ্যাটেন্ড্য়ান্ট-এর পদ সুপারিশ করা হয়েছিল। দূর্বা অবশ্য সেই পদে যোগ দিতে রাজি ছিলেন না। পরে তিনি পাইলট হিসাবেই ইন্ডিয়ান এয়ারলাইন্সে যোগ দিয়েছিলেন।

বর্তমান দিনেও যে মহিলাদের পাইলট হওয়াটা সহজ হয়ে গিয়েছে এমনটা নয়। ভারতের বায়ু সেনায় মহিলাদের পাইলটের প্রশিক্ষণ দেওয়া হলেও তাঁদের একা একা কোনও যুদ্ধবিমান উড়ানোর অনুমতি ছিল না। সম্প্রতি, অবনী চতুর্বেদী-কে যুদ্ধবিমান ওড়ানোর অনুমতি দিয়ে এক ইতিহাস তৈরি করেছে বায়ু সেনা।

২০১৭ সালের নারী দিবসে মহিলা পাইলট ক্যাপ্টেন কাশ্মাতা বাজপেয়ীর নেতৃত্বে এয়ার ইন্ডিয়া দিল্লি থেকে সান ফ্রান্সিসকো-তে আন্তর্জাতিক উড়ান চালিয়েছিল। ওই বিমানের সমস্ত কর্মী ছিলেন মহিলা। ভারতের কমার্শিয়াল ফ্লাইয়িং-এ এই প্রথম পুরোপুরি মহিলাদের একটি বিমানকে আন্তর্জাতিক উড়ানে এতটা পথ পাঠানো হয়েছিল। ভারতের অসামরিক বিমান পরিবহণেও এই ঘটনাও ইতিহাস তৈরি করেছিল।
অনেকেই জানেন না যে ভারতের বুকে মহিলা বিমানকর্মীদের নিয়ে বিমান ওড়ানোর রেকর্ড ১৯৮৫ সালেই তৈরি হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন সৌদামিনী দেশমুখের নেতৃত্বের পুরো মহিলা টিম নিয়ে কলকাতা বিমান গিয়েছিল শিলচরে। ২০১৮ সালের নারী দিবসেও কলকাতা থেকে ডিমাপুর এবং কলকাতা রিটার্ন ফ্লাইটে ছিল পুরোপুরি মহিলা টিম।

বিমান উড়ানে মহিলা পাইলটের সংখ্য়ায় বিশ্বের মধ্যে ভারতই যে সব থেকে অগ্রণী দেশ সে তথ্যও দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জয়ন্ত সিনহা-ও। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রীয়মন্ত্রী জয়ন্ত সিনহা সর্বভারতীয় মহিলা পাইলট অ্যাসোসিয়েশন-এর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, সেখানেই তিনি এই তথ্য সামনে নিয়ে আসেন। এই অনুষ্ঠানে জয়ন্ত সিনহা জানিয়েছিলেন, ২০১৪ সালে ভারতে ১১০০ পাইলটকে নতুন লাইসেন্স দেওয়া হয়েছিল। এরমধ্যে ১৭০ জন মহিলা ছিলেন। ২০১৩ সালের তুলনায় ৫শতাংশ বেশি মহিলাকে পাইলটের লাইসেন্স পেয়েছিলেন ২০১৪ সালে।












Click it and Unblock the Notifications