মুম্বইয়ের এইসব তারকারা সংসার চালান স্ত্রীর আয়ে
অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের পারিশ্রমিক ঢের কম। খোদ হলিউডেই যখন এমনটা হয়, বলিউডে আরও বেশি তো হবেই। তবে এর মধ্যে আছে ব্যতিক্রম। বলিউডে এমন অনেক তারকা দম্পতি আছেন, যেখানে স্ত্রী স্বামীর চেয়ে বেশি আয়
অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের পারিশ্রমিক ঢের কম। খোদ হলিউডেই যখন এমনটা হয়, বলিউডে আরও বেশি তো হবেই। তবে এর মধ্যে আছে ব্যতিক্রম। বলিউডে এমন অনেক তারকা দম্পতি আছেন, যেখানে স্ত্রী স্বামীর চেয়ে বেশি আয় করেন।
এ ক্ষেত্রে ভাবতে পারেন, স্বামীর আত্মসম্মানে আঘাত লাগতে পারে, সম্পর্কে ফাটল ধরতে পারে, বিচ্ছেদ হতে পারে...ইত্যাদি ইত্যাদি। তারকা বলেই তাঁদের অহংবোধ বেশি। তাঁদের নিয়ে মিডিয়ায় হইচইও বেশি। তবে এর আঁচ সামলে অনেক তারকা জুটিই সুখের সংসার করে যাচ্ছেন।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন
ঐশ্বর্য রাই বচ্চন কি শুধুই বিশ্বের সবচেয়ে সুন্দর নারীদের একজন? তাঁর দক্ষতা যে চলচ্চিত্রে বা মডেলিংয়ে দেখা যায়, তা তো সবার জানা। ঐশ্বর্য আয়ও করেন স্বামী অভিষেক বচ্চনের চেয়ে বেশি। ফোর্বস ম্যাগাজিন বলছে, ঐশ্বর্যর সম্পত্তির হিসাব ১৭৬.৫ কোটি টাকার বেশি। যেখানে অভিষেক শোবিজ জগতের বাইরের বাড়তি আয় যোগ করেও সম্পত্তির মোট হিসাব ১৫১.২ কোটি টাকা।

সইফ আলি খান ও করিনা কাপুর
সইফ আলি খান পতৌদি পরিবারের নবাব পুত্র হলেও স্ত্রী করিনা কাপুরের চেয়ে তাঁর আয় মোটেও বেশি না। মোটা অঙ্কের চেকটা করিনার। করিনা একবার বলিউডের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী ঘোষিত হওয়ার পর থেকে সইফের চেয়ে বেশিই পারিশ্রমিক নেন। সেটা হয় দুজনের এক ছবিতে অভিনয় করা হলেও!

করণ সিং গ্রোভার ও বিপাশা বসু
এটা বোঝাটা খুব সাধারণ ব্যাপার যে বিপাশা বসু তাঁর স্বামী করণ সিং গ্রোভারের চেয়ে বেশি আয় করেন। কারণ, বিপাশা বড় পর্দার আর করণ মূলত ছোট পর্দার তারকা। অবশ্য বিপাশা রুপোলি পর্দার বাইরে ফ্যাশন নিয়েও নিজের কর্মক্ষেত্র ছড়িয়ে দিয়েছেন। আর করণ বড় পর্দাতেও বড় হওয়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তবু তাঁদের সংসারে ভালবাসার এতটুকু কমতি নেই।

সানি লিওনি ও ড্যানিয়েল ওয়েবার
খুব বেশি দিন হয়নি সানি লিওনি বলিউডে পা রেখেছেন। এর মধ্যেই স্বামী ড্যানিয়েল ওয়েবারের চেয়ে উপার্জন করে ফেলেছেন বেশি। বড় পর্দায়, রিয়্যালিটি শোতে ছাড়াও সানিকে দেখা যায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। সব মিলিয়ে স্বামীর চেয়ে ধনী সানি। সানির ব্যবসায়িক অংশীদার হওয়া সত্ত্বেও ড্যানিয়েল সানির ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিরিষ কুন্দর ও ফারাহ খান
ফারাহ খান কিন্তু শুধু ছবি পরিচালনা করেই ক্ষান্ত নন। তাঁকে দেখা যায় রিয়্যালিটি শোতেও। কাজ করেন নৃত্য পরিচালক হিসেবে। সে ক্ষেত্রে তাঁর স্বামী শিরিষ কুন্দর আনাড়িই বলা চলে। পরিচালক হিসেবে স্ত্রীর ধারের কাছেও যেতে পারেননি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর স্বপ্নের ছবি 'জোকার'। এদিকে স্বামীর চেয়ে স্বাভাবিকভাবেই ফারাহর সম্পদের পরিমাণ বেশি। কারণ, তিনি বেশি আয় করেন। এত উত্থান-পতনের পরেও তিন সন্তান ঘিরে সুখে সংসার করছেন ফারাহ-শিরিষ।












Click it and Unblock the Notifications