দুর্গা পুজোয় ভুরিভোজ! করোনার সঙ্গে লড়াইয়ে জিতবে কি আপনার শরীর!
দুর্গা পুজোয় ভুরিভোজ! করোনার সঙ্গে লড়াইয়ে জিতবে কি আপনার শরীর!
করোনা ভাইরাসের আবহেই দেখতে দেখতে চলেই এলো বাঙালির আবেগের শারদোৎসব। শরতের গন্ধে আমোদিত রাজ্য তথা দেশ। অতিমারীকে হারিয়ে দুর্গা পুজোয় মেতে উঠতে তৈরি হয়ে গিয়েছে মর্ত্যবাসী। থিমের টানে তৃতীয়া থেকে বেরিয়ে পড়েছেন উৎসবমুখর বাঙালি।

তবে করোনাকালে এই অভ্যাস যে বিপজ্জনক, তা আর বলার অপেক্ষা রাখে না। মণ্ডপে ভিড় করে ঠাকুর দেখতে গিয়ে যে বড়সড় সংক্রমণের মুখে পড়তে পারে সমাজ, সেই আশঙ্কায় হাড়হিম হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের। অন্তত একটা বছর বাড়িতে বসে পুজো কাটানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা।
তবে শুকনো মুখে যে বাড়িতে বসেও শারদীয়ার আনন্দ উপভোগ করা সম্ভন নয়, তা খাদ্যরসিক বাঙালি ছাড়া আর কেই-ই বা জানে। প্য়ান্ডেল হপিংয়ের ফাঁকে সদলবলে রেস্তোরাঁয় ঢুকে পড়া তো এ কালের ঐতিহ্য়। কেউ আবার পুজোর চার দিন কোন হোটেলে নোঙর বাঁধবেন, সেই ছক কষে ফেলেছেন। বাড়ি থেকে বেরোবেন না যাঁরা, তাঁরা সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর হোমমেড মেনু ভেবে ফেলেছেন ইতিমধ্যে।
জিভে জল আনা রকামারি ভোজের জন্য অপেক্ষা শুরু হয়েছে যাঁদের, তাঁরা শরীরে ইমিউনিটির বিষয়টি মাথায় রাখছেন কি? করোনা ভাইরাসের আবহে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন চিকিৎসক এবং বিশেষজ্ঞদের। তাঁদের বক্তব্য, পুজোর আনন্দে যে শরীরে শক্তি সঞ্চয়কারী খাদ্য খেতে না ভোলে উৎসব মুখর বাঙালি। সেসব গুরুত্বপূর্ণ খাদ্যের (মুখরোচক নাও হতে পারে) তালিকা দেখে নেওয়া যাক এক নজরে।
১) নিম পাতা : পুজোয় মাছ, মাংস, পোলাও, কোপ্তার পাশাপাশি শরীরে ইমিউনিটি বাড়াতে রোজ নিয়ম করে নিম পাতা (কাঁচা এবং জুস) খেতে বলছেন বিশেষজ্ঞরা।
২) আদা : ভাল কিছু খাবার খাওয়ার ঠিক আগে এক কুচি আদা শরীরের লাভ।
৩) গুলঞ্চ এবং ব্রাম্ভি : পুজোয় শরীরে তরতাজা রাখতে গুলঞ্চ এবং ব্রাম্ভির রস বেশি করে খেতে বলছেন বিশেষজ্ঞরা।
৪) একই সঙ্গে ইমিউনিটি বাড়াতে ভিটামিন সি, এ, জিঙ্ক এবং প্রোটিন-জাত খাদ্য বেশি করে খেতে বলছেন ডাক্তাররা।












Click it and Unblock the Notifications