মুকেশ আম্বানির তিন সন্তানের কে কত ধনী? তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন কত?
এই মুহুর্তে ছেলে অনন্তের বিয়ে নিয়ে ব্যস্ত মুকেশ আম্বানি। তিনি শুধু ভারতে নন, এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ সমাবই জানেন। কিন্তু তাঁর তিন সন্তান? তাঁরা কতটা ধনী? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুকেশ আম্বানির তিন সন্তানের প্রচুর সম্পদ রয়েছে।
তবে এই তিন সন্তানের সবার সম্পদ সমান নয়। মুকেশ আম্বানির তিন সন্তান কে কোন কাজ করেন, তাঁদের বেতন কত কিংবা তিনজনের মধ্যে কার কত সম্পদ রয়েছে, তা একনজরে দেকে নেওয়া যাক।

- আকাশ আম্বানি
শিক্ষা
মুকেশ আম্বানির বড় ছেলে আকাশের বয়স ৩২ বছর। ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং সম্পন্ন করেছেন। তারপর আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক।
সম্পদ
২০২২ সাল থেকে রিলায়েন্স জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। তিনি জিও প্ল্যাটফর্ম ও রিলায়েন্স রিটেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মুহূর্তে তাঁর বার্ষিক বেতন ৫.৪ কোটি টাকায তাঁর মোট সম্পদের পরিমাণ ৪১ বিলিয়ন জলার অর্থাৎ প্রায় ৩,৩৩,৩১৩ কোটি টাকা।
- ইশা আম্বানি
শিক্ষা
আকাশ ও ইশা মুকেশ-নীতা আম্বানির যমজ সন্তান। তাঁদের জন্ম ১৯৯১-এর ২৩ অক্টোবর। তিনি ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং সম্পন্ন করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। এছাড়াও তিনি আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যুলয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্গ পিরামলের সঙ্গে তাঁর বিয়ে হয়।
সম্পদ
ইশা আম্বানি ব্যবসায় বাবাকে সাহায্য করেন। রিলায়েন্স রিটেল পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। এছাড়াও তিনি রিলায়েন্স, বোর্ডে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে রিলায়েন্স জিও এবং রিলায়েন্স ফাউন্ডেশনে। তাঁর বার্ষিক বেতন ৪.২ কোটি টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ ১০০ মিলিয়ন ডলা অর্থার প্রায় ৮৩১ কোটি টাকা।
- অন্তত আম্বানি
শিক্ষা
মুকেশ আম্বানির ছোট ছেলে। জন্ম ১৯৯৫-এর ১০ এপ্রিল। ২৯ বছর বয়সী অনন্ত ধিরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্কুলিং করার পরে আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়েছেন।
সম্পদ
অনন্ত আম্বানি রিলায়েন্স এবং জিওতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ২০২২ সালে তিনি রিলায়েন্স রিটেলের পরিচালন পর্ষদে রয়েছেন। এই মুহূর্তে তাঁর বার্ষিক বেতন ৪.২ কেটি টাকা। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩,৪৪,০০০ কোটি টাকার মতো।
বারোই জুলাই তাঁর বিয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে। বিয়েতে বলিউড এবং দেশের রাজনৈতিক জগতের বড় বড় ব্যক্তিরা আমন্ত্রিত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications