পেট্রোল পাম্পগুলিতে কীভাবে আপনার সঙ্গে প্রতারণা হয় জানেন?
বহু পেট্রোল পাম্পগুলিক মালিকরাই কিন্তু পকেটে টাকা ভরতে গ্রাহকদের সঙ্গে জালিয়াতি করেন। আপনি কি জানেন কিভাবে পেট্রোল পাম্পের মালিকরা আপনার অজান্তেই আপনাকে লুঠ করছে?
প্রত্যেক বছর রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। তাল মিলিয়ে বেড়ে চলেছে পেট্রোল ডিজেলের দামও। বহু পেট্রোল পাম্পগুলিক মালিকরাই কিন্তু পকেটে টাকা ভরতে গ্রাহকদের সঙ্গে জালিয়াতি করেন। আপনি কি জানেন কিভাবে পেট্রোল পাম্পের মালিকরা আপনার অজান্তেই আপনাকে লুঠ করছে?[আগামিদিনে পেট্রোল পাম্পে গেলে এই সমস্যায় পড়বেন গ্রাহকেরা]
আপনি যখন পেট্রোল পাম্পে যান তখন মূলত আপনার মনোযোগ থাকে পেট্রোল পাম্পের কর্মীদের উপর। যারা পেট্রোল বা ডিজেলের পাইল ধরে আপনার গাড়িতে তা ভরে দেয়। জ্বালানি গাড়িতে ভরার পর এই পাইপে ও তার অগ্রভাগে কিছুটা জ্বালানি রয়ে যায়। যা আপনার গাড়িতে ঢোকে না, অথচ তার জন্যও কিন্তু আপনাকে টাকা দিতে হয়।[১৯০ টাকা প্রতি লিটার ছুঁয়েছে পেট্রোলের দাম!]

নজর দেবেন আরও একটি উপায়ে পেট্রোল পাম্পের কর্মীরা আপনার সঙ্গে প্রতারণা করেন। গ্রাহকের মনোযোগ নষ্ট করতে তেল ভরতে ভরতেই তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন কর্মীরা। যাতে গ্রাহক নজর রাখতে না পারে।[বিশ্ব বাজারে হুড়মুড়িয়ে পড়ছে দাম, দেশে পেট্রোল-ডিজেল হবে আরও সস্তা]
গ্রাহকদের সঙ্গে প্রতারণা করতে অঙ্কের মারপ্যাঁচও ব্যবহার করা হয়। ধরুন কোনও গ্রাহক ১০০০ টাকার জ্বালানি চাইলেন। পেট্রোল পাম্প কর্মী প্রথমে ইচ্ছাকৃতভাবে ২০০ টাকার জ্বালানি করে রাখেন। তারপর গ্রাহককে জিজ্ঞাসা করেন কত টাকার জ্বালানি তিনি চান। তখন গ্রাহক আবার একই কথা বললে জ্বালানি মেশিনের কাঁটা ০ তে না এনেই আরও ৮০০ টাকার জ্বালানি ভরে দেন। গ্রাহক বুঝতেই পারন না যে জ্বালানি মাত্র ৮০০ টাকার গিয়েছে অথচ তিনি দিয়েছেন ১০০০ টাকাই। ফলে ২০০ টাকার জ্বালানির ক্ষতি হল গ্রাহকের।[আচ্ছে দিন! এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমল ১১৩ টাকা]
অন্য একটি উপায় হল, পেট্রোল পাম্পগুলি মিটারে গড়মিল করে। যদি গ্রাহক চান ৫০০ টাকার জ্বালানি তেল, তাহলে কর্মীরা মেশিনের কাঁটা ৫০০-তে সেট করেন। এবং পেট্রোল বা ডিজেল ভরতে শুরু করেন। এবার গ্রাহকরা বুঝতেই পারেন না যে মেশিনের হিসাবে ইচ্ছাকৃত গড়মিল করা হয়েছে। মিটারের দিকে তাকিয়ে ৫০০ টাকা পাম্পে দিয়ে বেরিয়ে যান গ্রাহক। কিন্তু তিনি বুঝতেই পারেন না তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। কিন্তু এই প্রতারণা আপনি সহজেই ধরতে পারবেন। গড়মিল করা থাকলেন মেশিনের স্ক্রিনের ৫০০ সংখ্যাটা স্থির থাকবে। আর গড়মিল করা না হয় তাহলে তা দপদপ করতে থাকে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications