কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : বুধবার রাতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। উরির বদলা নিতে ও প্রতিবেশী রাষ্ট্রে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদীদের খতম করতেই এই অভিযান বলে ভারতীয় সেনার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। [সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার]
গত কয়েকমাসে অন্তত ২০ বার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করার চেষ্টা হয়েছে। আর প্রত্যেকবারই ভারতীয় সেনা বীরত্বের সঙ্গে জঙ্গিদের অসৎ উদ্দেশ্যকে থামিয়ে দিয়ে দেশকে রক্তাক্ত হওয়া থেকে বাঁচিয়েছে। যেকোনও কিছু জন্যই ভারত তৈরি রয়েছে বলে এদিন জানিয়েছেন সেনাবাহিনীর ডিজিএম। [ভারতের হামলা নিয়ে কী বললেন পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ!]
বুধবার বিকেলের দিকে সেনার কাছে খবর আসে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করছে। তারপরই জঙ্গিদের লঞ্চ প্যাডে হামলা চালায় ভারতীয় সেনা। ঠিক কীভাবে গোটা অপারেশনটি চালাল বীর ভারতীয় সেনার জওয়ানরা তা জেনে নিন একনজরে। [সীমান্ত পেরিয়ে সেনার জঙ্গি দমনের খবর আসতেই সেনসেক্সে ধস, সূচক নামল ৫০০ পয়েন্ট]
{photo-feature}












Click it and Unblock the Notifications