সহজেই গুগল 'সার্চ হিস্ট্রি' ডিলিট করবেন কীভাবে, জেনে নিন চুপিসাড়ে
কীভাবে পুরো সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন জানেন কি? জেনে নিন কীভাবে আপনার সার্চ করা গুগল তথ্যগুলিকে আপনি মুছে ফেলতে পারবেন।
প্রতিদিন কোটি কোটি মানুষ গুগলে সার্চ করেন। ডেস্কটপ হোক অথবা ল্যাপটপ অথবা মোবাইল- মানুষের খোঁজার অন্ত থাকে না। হাজারো ওয়েবসাইট, ছবি, ভিডিও আমরা গুগলে খুঁজে বেড়াই। তবে এক ঝটকায় কীভাবে পুরো সার্চ হিস্ট্রি মুছে ফেলতে পারবেন জানেন কি? জেনে নিন কীভাবে আপনার সার্চ করা গুগল তথ্যগুলিকে আপনি মুছে ফেলতে পারবেন।
গুগলে মাই অ্যাক্টিভিটিতে গিয়ে সব ধরনের সার্চ খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তারপরে মাই অ্যাক্টিভিটিতে যেতে হবে। এখানে দেখা যাবে গুগল ক্রোম উইজারে কী ধরনের সার্চ আপনি করেছেন। এছাড়া মোবাইল ফোনে ব্যবহার করলে অ্যান্ড্রয়েড ফোনে কত অ্যাপস রয়েছে তাও এখানে দেখিয়ে দেবে।

এক ক্লিকেই সামনে অনেক কিছু
এর পাশাপাশি ছবি সার্চ করলেও তাঁর হিসাব এখানে দেখা যাবে। তাছাড়া গুগল প্লে স্টোরে কোন ধরনের অ্যাপ আপনি সার্চ করেছেন তা দেখা যাবে। এবং কত ধরনের অ্যাডে আপনি ক্লিক করেছেন তাও জানতে পারবেন।

জানতে হবে গুগল মাই অ্যাক্টিভিটি
গুগলে মাই অ্যাক্টিভিটিতে গিয়ে চাইলে নানা কিছু আপনি ডিলিট করে দিতে পারেন। সেটা একেবারে সবটা হতে পারে। অথবা কাস্টমাইজড অপশন ব্যবহার করে দিন ধরে ধরে চাইলে আপনার সার্চ ডিলিট করে দিতে পারেন।

ডেস্কটপের ক্ষেত্রে
গুগলে মাই অ্যাক্টিভিটিতে লগ ইন করতে হবে। তারপরে ডিলিট অ্যাক্টিভিটি বাই-এ ক্লিক করতে হবে। যেই দিনটির সার্চ হিস্ট্রি মুছে দিতে চান, সেইদিনটিকে বাছতে হবে। সেটা একদিন, সাতদিন, একমাস অথবা পুরোপুরি সার্চ হিস্ট্রি মুছে দিতে পারেন।

মোবাইলের ক্ষেত্রে
মোবাইলের ক্ষেত্রেও গুগলে মাই অ্যাক্টিভিটিতে লগ ইন করতে হবে। মেনুতে গিয়ে ক্লিক করে ডিলিট অ্যাক্টিভিটি বাই-এ ক্লিক করতে হবে। ডেস্কটপের মতোই সেখানেও দিন বেছে পুরোপুরি সার্চ হিস্ট্রি মুছে দিতে পারেন।












Click it and Unblock the Notifications