গুজরাত নির্বাচনে কংগ্রেসের বারবার উত্থান-পতনের ইতিহাস জানেন কি
গুজরাত বিধানসভা ভোটে কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হলেও বহুদিন পরে নরেন্দ্র মোদীর গড়ে উল্লেখযোগ্য ফলাফল করেছে কংগ্রেস।
গুজরাত বিধানসভা ভোটে কংগ্রেস বিজেপির কাছে পরাজিত হলেও বহুদিন পরে নরেন্দ্র মোদীর গড়ে উল্লেখযোগ্য ফলাফল করেছে কংগ্রেস। ২০১২ সালে কংগ্রেসের ভোট শেয়ার ছিল ৩৮.৯ শতাংশ। ২০১৪ সালে ৩২.৯ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস। আর এবার সবচেয়ে বেশি ৪১.৪ শতাংশ ভোট পেয়েছে।

সকালে প্রথম রাউন্ডের গণনায় পরে একসময়ে বিজেপির থেকে কংগ্রেস এগিয়ে গিয়েছিল। একসময়ে মনে হতে শুরু করেছিল, কংগ্রেস হয়ত গুজরাতের লড়াইয়ে শেষ হাসি হাসবে। তবে দিনের শেষে দেখা গেল রাহুল গান্ধী নন, গুজরাতে শেষ হাসি হাসছেন নরেন্দ্র মোদীই।
কংগ্রেস এবারের নির্বাচনে পেয়েছে ৪১.৪ শতাংশ ভোট। আর বিজেপি পেয়েছে ৪৯.২ শতাংশ ভোট। অর্থাৎ ব্যবধান ৮ শতাংশেরও অনেক কম। এই ব্যবধান ২০১২ সালে ছিল ৯ শতাংশের বেশি। ২০০২ সালে বিধানসভা নির্বাচনে তা ছিল ১০.৪ শতাংশ। অর্থাৎ রাহুলের নেতৃত্বে ধীরে হলেও কংগ্রেস ঘুরে দাঁড়ানোর আশা জাগাচ্ছে।
২০১২ সালে কংগ্রেস ৫৯টি আসন পেয়েছিল। বিজেপি পেয়েছিল ১১৫টি আসন। ২০০৭ সালেও কংগ্রেসের আসন সংখ্যা ৫৯-ই ছিল। তবে বিজেপি পেয়েছিল ১১৭টি আসন। সেটাই এবছর কমে গত কয়েকটি নির্বাচনের মধ্যে সবচেয়ে কমে এসে ঠেকেছে।
এবছর বিজেপি পেয়েছে ৪৯.১ শতাংশ ভোট। ২০০২ সালে বিজেপি পেয়েছিল ৪৯.৮৫ শতাংশ ভোট। ২০০৭ সালে ৪৯.১২ শতাংশ ভোট ও ২০১২ সালে ৪৭.৯ শতাংশ ভোট। ২০১৪ লোকসভা নির্বাচনে সেটাই বিধানসভা আসনের নিরিখে বেড়ে হয়েছিল ৫৯.১ শতাংশ। সেখান থেকে দেখতে গেলে কংগ্রেস অনেকটা উন্নতি করেছে সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications