ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের টিডিএস কাটা থেকে কীভাবে বাঁচবেন?

অনেকের ক্ষেত্রেই দেখা যায়, অবসরের পরে নিজের সারাজীবনের সঞ্চয় ফিক্সড ডিপোজিটে জমা রাখার পরে অনেক টাকা টিডিএস-এর (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স) জন্য কাটা যায়। অথচ অবসরপ্রাপ্ত হোন বা কমবয়সী, অনেকেই থাকেন যারা আয়ের দিক থেকে আয়কর দেওয়ার আওতায় পড়েন না। তা সত্ত্বেও তাদের থেকে টিডিএস কেটে নেয় ব্যাঙ্ক। [আপনি হয়তো জানেন না এই পরিষেবাগুলোর জন্যও আপনার টাকা কাটে ব্যাঙ্ক!]

বয়স্কদের জন্য আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৩ লক্ষ টাকা রয়েছে। কমবয়সী পুরুষদের আড়াই লক্ষ ও মেয়েদের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা করছাড় দেয় কেন্দ্র সরকার। [সেভিংস অ্যাকাউন্ট খোলার আগে এই ৭টি জিনিস মাথায় রাখবেন!]

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের টিডিএস কাটা থেকে কীভাবে বাঁচবেন?

ব্যাঙ্কের নিয়মানুযায়ী ফিক্সড ডিপোজিট থেকে পাওয়া টাকা করের আওতায় পড়ে। ফলে বছরে ১০ হাজার টাকার বেশি সুদ হলেই ১০ শতাংশ হারে ব্যাঙ্ক টিডিএস কাটতে বাধ্য থাকে। আর যদি গ্রাহক প্যান কার্ড না জমা করেন তাহলে ব্যাঙ্ক ২০ শতাংশ হারে টিডিএস কাটে। [এই লক্ষণগুলি থাকলে আপনি কখনও ধনী হতে পারবেন না]

তবে কেউ চাইলেই এই টিডিএস কাটা বন্ধ করতে পারেন। কীভাবে? জেনে নিন।

15G বা 15H ফর্ম ফিলাপ করুন

টিডিএস কাটা থেকে বাঁচতে 15G বা 15H ফর্ম ফিলাপ করুন। এই ফর্ম অনুযায়ী আপনি জানাতে পারবেন যে আপনার রোজগার ট্যাক্সের আওতায় পড়ে না। 15G ফর্মটি ৬০ বছরের কমবয়সীদের জন্য। অন্যদিকে 15H ফর্মটি ষাটোর্ধ্বদের জন্য। সংশ্লিষ্ট ব্যাাঙ্কে ফর্মটি ফিলাপ করে জমা দিলেই টিডিএস কাটা থেকে বাঁচতে পারবেন। [আধার নম্বর না থাকলে এই সুবিধাগুলো হাতছাড়া হতে পারে আপনার!]

একাধিক ব্যাঙ্কে বিনিয়োগ

একই ব্যাঙ্কের একাধিক শাখার ফিক্সড ডিপোজিট করে রাখলেও সবকটিকে যোগ করে ব্যাঙ্ক টিডিএস কেটে নেবে। ফলে করের টিডিএস কাটবে না এবং পরিমাণ টাকা ভাগ করে আলাদা ভাবে একাধিক ব্যাঙ্কে রাখুন। এতে সুদ ১০ হাজার অতিক্রম করবে না এবং টিডিএসও কাটবে না।

ফিক্সড ডিপোজিটের সময়

মার্চ থেকে মার্ট পর্যন্ত অর্থবর্ষ হিসাব করা হয়। ফলে ১২ মাসের সুদ টিডিএসের আওতায় আসতে পারে। ফলে আর্থিক বছরের মাঝামাঝি সময়ে (ধরা যাক অক্টোবর-নভেম্বরে) আপনি ফিক্সড ডিপোজিট করলে তার টিডিএস দুটি বছরে ভাগ হয়ে যাবে। ফলে আপনাকে আলাদা করে টাকা দিতে হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+