লন্ডন, নিউইয়র্কও এই একটা বিষয়ে হার মানল মুম্বইয়ের কাছে
ব্লুমবার্গের একটি সমীক্ষায় বিশ্বের ৪৮টি শহরের নাম উঠে এসেছে, যেখানে বাড়ি কেনা বা ভাড়া নেওয়া মধ্যবিত্তের কাছে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সেই তালিকাতেই চলে এসেছে আমচি মুম্বইও।
মুম্বইয়ে বাসস্থান চাইছেন, তাহলে দ্বিতীয়ভাবে ভাবুন। কারণ এশিয়া মহাদেশে মুম্বইয়ের থেকে সাংহাইতে বাসস্থান খুঁজলে হয়ত আপনার পকেটের ওপর কম চাপ পড়বে। সম্প্রতি ব্লুমবার্গের একটি সমীক্ষায় বিশ্বের ৪৮টি শহরের নাম উঠে এসেছে, যেখানে বাড়ি কেনা বা ভাড়া নেওয়া মধ্যবিত্তের কাছে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সেই তালিকাতেই চলে এসেছে আমচি মুম্বইও।

সমীক্ষায় উঠে এসেছে, উন্নয়নশীল দেশগুলিতে আবাসন ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এই তালিকার শীর্ষে রয়েছে ইউক্রেনে কারাকাস ও কিয়েভ শহর। এই তালিকায় মুম্বই সহ ৭টি শহর রয়েছে এশিয়া মহাদেশে। দেখা যাচ্ছে এই শহরগুলিতে গড় মাস মাইনের প্রায় ১৩৫ শতাংশই বাড়িভাড়া দিতে চলে যায়।
পরিসংখ্যান বলছে, মুম্বইয়ে গড় বেতন ৭৭৭ মার্কিন ডলার। কিন্তু সেখানেই বাড়ি ভাড়া পড়ে যায় ২৮৩.৭ শতাংশ। সেখানেই সাংহাইতে ১৩২৪ ডলার গড় বেতনের নিরিখে বাড়িভাড়া পড়ে ২১৮.৮ শতাংশ। এই তালিকায় সবথেকে খারাপ অবস্থা লাতিন আমেরিকার ১০টি শহরের। গত পাঁচ বছরে রিও ডি জেনেইরো সহ লাতিন আমেরিকার ১০টি শহরে বাড়ি ভাড়া বা বাড়ির দাম অস্বাভাবিক হারে বেড়়েছে।
তবে এত কিছুর মধ্যেই কিন্তু চিনের দুটি শহরে অবস্থা তুলনামূলক ভাল। শেংঝেন ও গুয়াংঝাউ শহরে থাকার খরচ কিছুটা হলেও কম। মূলত চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে সরকারের নানা আবাসন প্রকল্পের কারণেই সেখানে বাসস্থানের খরচ নিয়ন্ত্রণে এসেছে।












Click it and Unblock the Notifications