(ছবি) বলিউডের সেরা ১০ বিবাহযোগ্য পাত্র

বলিউডের নায়কদের নিয়ে মহিলামহলে তো একটা আলাদা চাহিদা রয়েছেই। বয়ফ্রেন্ড বাছার আগে সলমন খানের মতো স্টাইলিশ কিনা, শাহরুখ খানের মতো রোমান্টিক কিনা, রণবীরের মতো কিউট কিনা, কত চাহিদাই থাকে মেয়েদের। বিয়ের ক্ষেত্রে মেয়ের জন্য জামাই খুঁজতে গিয়ে মা-বাবাদের গোপনে ইচ্ছেও হয় জামাই দেখতে যেন বলিউডেপ কোনও নায়কের চেয়ে কম না হয়।

বলিউডের অধিকাংশ ড্যাসিং নায়কেরাই বিবাহিত। যেমন ধরুন শাহরুখ, ঋতিক, অক্ষয় কুমার, জন আব্রাহাম ইত্যাদি ইত্যাদি। আয়ুষ্মান খুরানা, আলি জাফর, ফাওয়াদ খানরা আবার যেমন বিয়ে করার পর অভিনয় জগতে পা রেখেছেন। কিন্তু এমন বেশ কিছু নায়ক বলিউডে রয়েছেন যারা এখনও ব্যাচেলার রয়েছেন। যদি চান চেষ্টা করে দেখতে পারেন।

নীচে দেওয়া হল সেরা ১০ বিবাহযোগ্য পাত্রের তালিকা।

সলমন খান

সলমন খান

এই বয়সে যদিও ব্যাচেলার থাকার কথা না সলমনের। তবুও একথাও অস্বীকার করা যায় না সেরা বলিউড ব্যাচেলারের তালিকায় সলমনকে প্রথম ছাড়া অন্য কোনও স্থান দেওয়া যাবে না। বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও আপাতত কারোর সঙ্গে বিয়ের ব্যপারে কোনও খবর নেই। তাই সলমনকে বলিউডের এভারগ্রীন ব্যাচেলারও বলা যেতে পারে।

রণবীর কাপুর

রণবীর কাপুর

আপাতত রণবীরের স্ট্যাটাস সিঙ্গল। ক্যাটরিনা বান্ধবী হলেও আপাতত বিয়ের কোনও সম্ভাবনা নেই তা দু-পক্ষই জানিয়ে দিয়েছে। আর কে না জানে বলিউড তারকাদের প্রেম আজ আছে কাল নেই। আর মেয়ে মহলে যে রণবীরের জনপ্রিয়তা এই প্রজন্মের নায়রদের মধ্যে সবচেয়ে বেশি তা কে না জানে। তাই দ্বিতীয় নম্বরে রণবীর কাপুর।

সিদ্ধার্থ মলহোত্রা

সিদ্ধার্থ মলহোত্রা

খুব অল্প সময়েই বলিউডে খ্যাতি পেয়েছেন সিদ্ধার্থ। তাও আবার কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড সমর্থন ছাড়াই, পুরোপুরি নিজের দমে। সিদ্ধার্থের দুরন্ত সিক্স প্যাক অ্যাবে পুরষালি চেহারা অথচ মুখে একটা সারল্য রয়েছে। আর এই কম্বিনেশনটাই মেয়েদের সবচেয়ে বেশি আকৃষ্ট করে। তাই আমাদের তালিকায় সিদ্ধার্থ মলহোত্রা রইলেন ৩ নম্বরে।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

একসময়ে ১২০ কিলো ওজন ছিল এই অর্জুনেরই কে বলবে। সেঅর্থে অর্জুন প্রচন্ড হ্যান্ডসমের তকমা না পেলেও অর্জুন সুপুরুষ তো বটেই। আর অর্জুনের পাশের বাড়ির ছেলে লুকটাই ওর মূল আকর্ষণ। তাই আমাদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এলেন অর্জুন কাপুর।

রণবীর সিং

রণবীর সিং

রামলীলাতে রণবীরের জিম করা বডি দেখে পাগল হয়ে গিয়েছে বহু মেয়েই। মজেছেন দীপিকা পাডুকোনের মতো বলিউডের হটেস্ট গার্ল। তাহলেই বুঝুন। রণবীরের দুষ্টুমিষ্টু ব্যপারটাও বেশ পছন্দ করে মেয়েরা। আর তাই পঞ্চম স্থানে রণবীর সিং ছাড়া কাউকে ভাবাই যায় না।

আদিত্য রায় কাপুর

আদিত্য রায় কাপুর

ভিজে থাকাকালীন থেকেই আদিত্যর মহিলা ভক্তের সংখ্যা কিছু কম ছিল না। ছড়বরে আদিত্য আর তার কোঁকড়ানো নুডুলসের মতো চুলেই পাগল ছিল মেয়েরা। কিন্তু আশিকি ২-এর পর থেকে অন্যরূপে আদিত্যকে পাওয়া গিয়েছে। আদিত্যর চোখের মধ্যে যে গভীরতা রয়েছে, তাতেই কুপোকাত হতে পারেন মেয়েরা। আর তাই ষষ্ঠ স্থানে আদিত্য রায় কাপুর।

রণদীপ হুডা

রণদীপ হুডা

আপাত গম্ভীর এই নায়ক কিন্তু আসলে বেশ দিল খোলা। মন খুলে কথা বলতে ভালবাসেন। তবে রণদীপের এই অ্যাঙ্গরি ইয়ংম্যান লুকটাই মেয়েদের ঘায়েল করে। আর রণবীরের জলদগম্ভীর গলার স্বরে যেন অন্য যাদু রয়েছে। তাই রণদীপ আমাদের তালিকায় সপ্তম স্থানে।

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত আদতে একটি মিষ্টি ছেলে। প্রতিভাবান, নাচে ভাল, আর সুশান্তের ওই মিষ্টি হাসিটাই যেন একেবারে হৃদয়ে এসে লাগে। লম্বা, দেখতে ভাল, সংবেদশীল আর কী চাই একটা ছেলের মধ্যে। তাই সুশান্ত সিং রাজপুত আমাদের তালিকায় অষ্টম স্থানে।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

শাহিদ বলিউডের চকোলেট বয় বলেই পরিচিত। কিন্তু শুধু মিষ্টি দেখতে ছেলের বাইরেও শাহিদের আরও অনেক গুন আছে। শাহিদ নাচে ভাল, শাহিদ সুবক্তা। গুছিয়ে কথা বলতে পারেন শাহিদ। ওর সঙ্গে কথা বলতে বসে কেউ বিরক্ত হবেন না। একজন ছেলের যতই সুডৌল চেহারার হোক ঘটে বুদ্ধি না থাকলে তো আর চলে না। আর তাই শাহিদ আমাদের তালিকায় নবম স্থানে।

বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান

বরুণ দেখতে ভাল, সুন্দর চেহারার অধিকারি। এবং মেয়েদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। তবে খুব একটা ক্যাসিনোভা বলা যায় না বরুণকে। স্বভাব মিশুকে। সবমিলিয়ে আমাদের তালিকায় দশে রইলেন বরুণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+