ভোটে তিনি নেই কিন্তু রাজ ঠাকরে অভিনব প্রচার করে বুঝিয়ে দিচ্ছেন তাঁর লক্ষ্য কী

এবারের লোকসভা নির্বাচনে অনেক দল লড়লেও লড়ছে না রাজ্ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা বা এমএনএস। সাম্প্রতিক ইতিহাসে এমএনএস-এর রাজনৈতিক পরিস্থিতি খুব আশাজনক তা বলা যাবে না।

এবারের লোকসভা নির্বাচনে অনেক দল লড়লেও লড়ছে না রাজ্ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মান সেনা বা এমএনএস। সাম্প্রতিক ইতিহাসে এমএনএস-এর রাজনৈতিক পরিস্থিতি খুব আশাজনক তা বলা যাবে না। গত দু'টি লোকসভা নির্বাচনে রাজ্ ঠাকরের দল একটিও আসন পায়নি। ২০০৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ১৩টি আসন পেলেও ২০১৪তে তারা পায় মাত্র একটি আসন আর সেই একজন বিধায়কও পরে শিবসেনাতে যোগদান করেন। বছর দুয়েক আগে হয়ে যাওয়া মুম্বই পুরভোটেও বিশেষ দাগ কাটতে পারেনি রাজের দল।

এবারে ভোটে নেই এমএনএস

এবারে ভোটে নেই এমএনএস

এই বছর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র সঙ্গে তাদের কংগ্রেস জোটে ঢোকার প্রস্তাব এলেও কংগ্রেস শেষ পর্যন্ত রাজকে দলে নিতে গররাজি থাকে, কারণ তাঁর মারমুখী রাজনীতি যার দরুন উত্তর ভারতে ভোট হাতছাড়া হতে পারে বলে কংগ্রেসের শঙ্কা। তাই শেষমেশ জোটে জায়গা না করতে পেরে এমএনএস ঠিক করে এবারে তারা নির্বাচনে লড়বে না।

রাজ ঠাকরে এবারে অভিনব প্রচারে নেমেছেন

রাজ ঠাকরে এবারে অভিনব প্রচারে নেমেছেন

কিন্তু প্রত্যক্ষ অর্থে নির্বাচন না লড়লেও প্রয়াত বাল ঠাকরের ভাইপো রাজ যে কোনও ভূমিকাই পালন করছেন না, তা নয়। বরং, এবারে বছর পঞ্চাশের রাজ যেভাবে নিজের প্রচার ব্যবস্থা পরিকল্পনা করেছেন, তাতে চমকিত অনেকেই। নির্বাচনী প্রচারসভা তো করছেনই, সেখানে বিভিন্ন ইস্যুর উপরে রীতিমতো অডিও-ভিজ্যুয়াল-এর সাহায্যে এবং নিজের স্বভাবসিদ্ধ বাচনভঙ্গিমা ও শব্দচয়নে তিনি যেভাবে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে আকর্ষণ কুড়োচ্ছেন, তাতে অনেকের মনেই ২০১৪ সালের বিজেপির অভিনব হাই-টেক প্রচারের স্মৃতি ফের টাটকা হয়েছে। রাফালে, বালাকোট, কৃষি সংকট ইত্যাদি নানা বিষয়ে রাজ প্রযুক্তির সাহায্যে জনসাধারণের সামনে তুলে ধরছেন নানা ছবি আর পর্যবেক্ষকদের মতে, ভোটে না থেকেও এমএনএস সুপ্রিমোর এমনতর প্রচার মানুষকে চমকে তো দিচ্ছেই, পাশাপাশি মোদী-বিরোধী জোটেরও সুবিধা করে দিচ্ছে।

রাজ ঠাকরের লক্ষ্য এবছরের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন

রাজ ঠাকরের লক্ষ্য এবছরের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন

রাজের এই অভিনব প্রচার পন্থার পিছনে নাকি পরিশ্রম করছেন প্রযুক্তি বিশারদরা এবং প্রযুক্তির সঙ্গে স্থানীয় ইস্যু মিশিয়ে রাজ এমন এক আবেদন তৈরী করছেন মহারাষ্ট্রের মানুষের কাছে, তাতে অনেকেরই ধারণা আগামী অক্টবরে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে নিজের নুইয়ে পড়া দলকে চাঙ্গা করতেই ঝাঁপিয়েছেন তিনি। রাজের সাম্প্রতিক 'গুড়ি পাড়ওয়া' উপলক্ষে দলীয় সমাবেশের ভাষণে উজ্জীবিত হয়ে কংগ্রেস ও এনসিপি সরাসরি তাঁকে তাদের প্রচারে যোগ করতে বললে রাজ রাজি হননি কিন্তু পরোক্ষে তিনি নিজের একসময়কার প্রিয়পাত্র মোদীকে নিশানা করে যে দীর্ঘমেয়াদি লাভ নিয়ে ভাবছেন তা বুঝতে অসুবিধে হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+