হাওড়া রায় বাড়ির পুজো : খড়্গের এক কোপে ‘বলি’ হয়েছিল ‘মায়ের বাহন’, সেই থেকেই বন্ধ বলিদান
নবমীর দিন বলিদানের সময় বয়ে যায়। দেখা নেই কর্মকারের। জঙ্গলের পথ দিয়ে রায় বাড়িতে আসতে গিয়েই বাঘ-বন্দি হয়ে পড়েছিলেন কর্মকার। শেষপর্যন্ত এক খড়্গের কোপে বাঘ 'বলি' করে তবেই পৌঁছেছিলেন জমিদারবাড়ির পুজো মণ্ডপে। সেবারই শেষবারের মতো হয়েছিল বলিদান। মায়ের স্বপ্নাদেশ হয়েছিল, 'বলি হয়েছে আমার বাহনই। তাই এবার বন্ধ হোক বলিদান।
সেই থেকে হাওড়ার জয়পুরের রায় পরিবারের পুজোয় চিরাচরিত বন্ধ বলিদান প্রথা। আজও ঐতিহ্য বজায় রেখে ২৯২ বছরের সুপ্রাচীন পুজোয় প্রতিপদাদি কল্পারম্ভ হয়। পুজো হয় জমিদার বাড়ির নিয়ম মেনেই। আড়ম্বর কমেছে, কিন্তু সবই আছে আগের মতোই। শুধু মায়ের স্বপ্নাদেশে বন্ধ হয়েছে বলিদান।

সে প্রায় ১৮০ বছর আগেকার কথা। জয়পুরের আমরাগোড়িতে রায় পরিবারের পুজোয় বলিদানের জন্য জঙ্গলের সোজা রাস্তায় আসছিলেন জনৈক কর্মকার। হন্তদন্ত হয়ে আসার সময়ই ঘন জঙ্গলের মধ্যে তাঁর পথ আটকে সামনে দাঁড়িয়ে পেল্লায় এক বাঘ। দেখেই থরহরি কম্পমান কর্মকার একছুটে উঠে পড়েছিলেন গাছে। গাছের মগডালে কেটে গিয়েছে দীর্ঘক্ষণ। বাঘটি ঠায় দাঁড়িয়ে গাছের তলায়। পুজো বাড়িতে হুলস্থুল পড়ে গিয়েছে। বলিদানের সময় আসন্ন। এখনও কর্মকার এসে পৌঁছননি। সময় যে বয়ে যাবে বলিদানের। সেই কর্মকারও গাছের মগডালে বসে সুস্থির নেই।
সময় অতিবাহিত হয়ে যাওয়ার আশঙ্কায় মনের জোরে 'জয় দুর্গা' বলে খড়্গ নিয়ে লাফিয়ে পড়েছিলেন বাঘের উপর। খড়্গের এক কোপে মুণ্ডচ্ছেদ করে দিয়েছিলেন সেই বাঘের। তারপর মায়ের স্বপ্নাদেশ, ''বলিদান করতে যাওয়ার পথে আমার বাহনকেই বলি দিয়েছে কর্মকার। তাই এবার থেকে বন্ধ হোক বলিদান।'' সেই থেকেই বন্ধ হয়ে যায় বলিদান। আজও চলছে সেই রীতি।
ওই পরিবারের বর্তমান বংশধর সৌরভ রায় ও প্রবীণ সদস্য রোহিণীমোহন রায়ের মুখেই শোনা সেই ১৮০ বছর আগেকার 'গল্পকথা'। বাংলার ১১২৬ সালে রায় পরিবারের তৎকালীন বংশধর শান্তিরাম রায় প্রতিষ্ঠা করেন প্রায় তিনশতাধিক বছরের প্রাচীন এই পুজোর। তখন জয়পুরের এই এলাকায় ছিল না কোনও বসতি। জঙ্গলে পরিপূর্ণ পুরো এলাকা। নৌকা ভিড়ল আমরাগোড়িতে। গড়ে উঠল বসতি। তৈরি হল গ্রাম। দেবীর স্বপ্নাদেশে শুরু হল দুর্গা আরাধনা।
বর্তমানে গজলক্ষ্মী মাতা স্টেটের নামে চলেছে এই পুজোর আয়োজন। শুরুর দিন থেকেই প্রতিপদাদি কল্পারম্ভ হয়ে আসছে. আজও তার অন্যথা হয় না। এই পুজোর আর এক রীতি, ১৫০ বছরেরও বেশি সময় ধরে বিসর্জন হয় দুপুর ১২টার পর। বাড়ির এক সদস্যের মৃত্যু হয় বিজয়ার দিন। সেবার বিসর্জন দেওয়া হয়েছিল দুপুর ১২টায়।
সেই থেকেই এই রেওয়াজ চলে আসছে। স্টেটের সভাপতি ও সম্পাদকের কথায়, এবারও মহালয়ায় পিতৃপক্ষ অবসানের পর দেবীপক্ষের সূচনা সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে ধূমধাম করে পুজো। দশদিনভর নানা আনন্দ অনুষ্ঠানে জমজমাট হয়ে উঠবে অমরাগোড়ির রায়বাড়ির।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications