ভাজ্জি-বসরা বিয়ের ছবি : গীতাকে শাহরুখ স্টাইলে 'প্রোপোজ' করলেন হরভজন!
ঝলমলে মেহেন্দি অনুষ্ঠানের পরে এবার জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরা। প্রায় ৩ বছরের সম্পর্কের পর গাঁটছড়া বাঁধলেন একে অপরের সঙ্গে।
তবে এদিনের বিয়ের অনুষ্ঠানে দারুণ চমক দিলেন হরভজন সিং। সমস্ত অতিথিদের সামনে শাহরুখ খানের মতো দুহাত তুলে রোমান্টিক কায়দায় গীতাকে বিয়ের জন্য প্রোপোজ করলেন ভাজ্জি। গীতা তো একেবারে লজ্জায় লাল।
দ্য ট্রেন, দিল দিয়া হ্যায় ছবির অভিনেত্রী গীতা বসরা এদিন লাল ব্রাইডাল লহেঙ্গায় অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিলেন। এই লহেঙ্গাটি ডিজাইন করেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অর্চনা কোচার। অন্যদিকে হরভজনের পরনে ছিল ক্লাসিক অফ হোয়াইট ও লালের সেল্ফ অন সেল্ফ এম্ব্রয়েডারি করা শেরওয়ানী।
এদিকে বিয়ের রাতে অনুষ্ঠান বাড়ির বাইরে গণ্ডগোল। চিত্রসাংবাদিকদের একাংশের অভিযোগ, হরভজনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাদের ক্যামেরা ভেঙে দিয়েছে। এই নিয়ে বেশ কিছুক্ষণ গণ্ডগোল চলে। পরে হরভজন এসে ক্ষমা চাইলে সমস্যা মেটে।
বিয়েতে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তী শচীন তেণ্ডুলকর। ভাজ্জি ও বসরার বিয়ের কিছু মুহূর্তের ছবিতে দেখে নিতে ক্লিক করুন নিচের স্লাইডে।

গীতা বসরা
এদিন লাল ব্রাইডাল লহেঙ্গায় অত্যন্ত উজ্জ্বল দেখাচ্ছিল গীতাকে। সঙ্গে ভারী গহনা। এই লহেঙ্গাটি ডিজাইন করেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার অর্চনা কোচার।

হরভজন সিং
হরভজনের পরনে ছিল ক্লাসিক অফ হোয়াইট ও লালের সেল্ফ অন সেল্ফ এম্ব্রয়েডারি করা শেরওয়ানী। মাথায় লাল পাগরি, আর পায়ে মেরুন রংয়ের নাগরাই জুতো।

শাহরুখ স্টাইলে হরভজন
এদিনের বিয়ের অনুষ্ঠানে দারুণ চমক দিলেন হরভজন সিং। সমস্ত অতিথিদের সামনে শাহরুখ খানের মতো দুহাত তুলে রোমান্টিক কায়দায় গীতাকে বিয়ের জন্য প্রোপোজ করলেন ভাজি। গীতা তো একেবারে লজ্জায় লাল।

অতিথি শচীন
প্রিয় ভাজ্জি ও গীতার বিয়েতে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তী শচীন তেণ্ডুলকর। রীতি মেনে মাথায় কাপড় লাগিয়ে গুরুদ্বারে নবদম্পতির সঙ্গে শচীন।

ভাংরায় মত্ত
পাঞ্জাবী ঘরের বিয়ে আর ভাংরা হবে না তাও কি হয়? তাই ভাজির বিয়েতে ভাংরায় মেতেছেন পরিবার পরিজনেরা।

শচীন-অঞ্জলি
ভাজির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন শচীন ও তাঁর স্ত্রী অঞ্জলি।

বান্ধবীর সঙ্গে
বিয়ের আগে ঘণিষ্ঠ বান্ধবীর সঙ্গে গীতা।

সঙ্গীত অনুষ্ঠানে
বিয়ের আগে সঙ্গীত অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হরভজন সিং।

মেহেন্দিতে মত্ত
বিয়ের আগে মেহেন্দি অনুষ্ঠানে মেহেন্দি লাগাতে ব্যস্ত গীতা। আর তারই ফাঁকে চলছে ছবি তোলা।

মেহেন্দি
অসাধারণ সুন্দর মেহেন্দি হাতে লাগানোর পর ছবির জন্য পোজ দিচ্ছেন গীতা।

আরপি সিং
বন্ধু আরপি সিংয়ের সঙ্গে হরজভন সিং। ছবিটি সঙ্গীত অনুষ্ঠানের।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications