ঘুষ ছাড়া ভারতে কাজ হয় না, ফের প্রমাণিত হল সাম্প্রতিক সমীক্ষায়

আন্তর্জাতিক একটি সংস্থার সমীক্ষায় উঠে এসেছিল, ভারত ভরে গিয়েছে ঘুষখোরে। দেশীয় সংস্থার সমীক্ষাও সেদিকেই ইঙ্গিত করল।

এর আগে আন্তর্জাতিক একটি সংস্থার সমীক্ষায় উঠে এসেছিল, ভারত ভরে গিয়েছে ঘুষখোরে। দেশীয় সংস্থার সমীক্ষাও সেদিকেই ইঙ্গিত করল। এদেশে ঘুষ না দিয়ে কোনও কাজ করানো যায় না, বিশেষ করে সরকারি সংস্থাগুলির ব্যাভিচারের কথা ফের একবার উঠে এল সাম্প্রতিক সমীক্ষায়। দেখা গিয়েছে, দশজনের মধ্যে অন্তত পাঁচজন জানিয়েছেন, গত একবছরে ন্যূনতম সরকারি কাজ করাতে গিয়ে ঘুষ না দিয়ে কাজ করাতে পারেননি তাঁরা।

পুলিশকে ঘুষ দিতে হয় সবচেয়ে বেশি

পুলিশকে ঘুষ দিতে হয় সবচেয়ে বেশি

সরকারি কাজে বিশেষ করে ঘুষ না নিয়ে কাজ করার রীতি প্রায় নেই বললেই চলে। প্রতি দশজনে অর্ধেককে ঘুষ দিতে হয়। পুলিশের ক্ষেত্রে সেটা প্রতি দশটিতে আটটিতে গিয়ে দাঁড়ায়। যার অর্থ অন্তত ৮০ শতাংশ ক্ষেত্রে কাজ হাসিলে লোকাল পুলিশকে ঘুষ দিতে হয়।

একাধিক ধাপে ঘুষ

একাধিক ধাপে ঘুষ

এছাড়াও রয়েছে স্থানীয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে পুরসভা থেকে শুরু করে নানা সরকারি অফিস। জমি-বাড়ি রেজিস্ট্রেশনের সময় ঘুষ ছাড়া একটি পা-ও এগোনো যায় না। শুধু এক জায়গায় নয়, একাধিক ধাপে ঘুষ দিতে হয়। এমনটাই উঠে এসেছে সমীক্ষায়।

ইন্ডিয়া কোরাপশন সার্ভে

ইন্ডিয়া কোরাপশন সার্ভে

লোকাল সার্কলস নামে একটি সংস্থা 'ইন্ডিয়া কোরাপশন সার্ভে' নামে একটি পোল চালায়। সেখানে ২০০টি শহরের মানুষ নিজের মতামত জানিয়েছে। মোট আটটি প্রশ্ন করা হয়েছিল। তাতে মত দিয়েছেন ১ লক্ষের বেশি মানুষ।

 নিয়মিত ঘুষ দেওয়াই রীতি

নিয়মিত ঘুষ দেওয়াই রীতি

কতবার ঘুষ দিয়েছেন, এই প্রশ্নে ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁদের নিয়মিত ঘুষ দিতে হয়। না হলে কাজ হাসিল করা যায় না। ২০ মানুষ জানিয়েছেন, গত একবছরে ১-২ বার অন্তত তাঁরা ঘুষ দিয়ে সরকারি কাজ হাসিল করেছেন। যাঁরা ঘুষ দিয়েছেন তাঁদের ৮৪ শতাংশ জানিয়েছেন, স্থানীয় সরকারি সংস্থায় কাজের প্রয়োজনে ঘুষ দিতে হয়েছে তাঁদের।

ঘুষ না দিলে কাজে দেরি

ঘুষ না দিলে কাজে দেরি

শুধু স্থানীয় সরকারি প্রতিষ্ঠানেই নয়, অনেকে ঘুষ দিয়েছেন প্রভিডেন্ট ফান্ড, ইনকাম ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, রেলওয়ে ও টেন্ডারের জন্য। এক তৃতীয়াংশ মানুষ জানিয়েছেন, ঘুষ দিয়েই কাজ করাতে হচ্ছে, এমনই অভিজ্ঞতা তাঁদের হয়েছে। অনেকে আবার বলেছেন, ঘুষ না দিলে কাজে অনেক দেরি হয়।

সরকারের অবস্থান নিয়ে মত

সরকারের অবস্থান নিয়ে মত

সরকার বা প্রশাসন কি ঘুষ বন্ধ করতে কোনও ব্যবস্থা নিয়েছে? এই প্রশ্নে অর্ধেক মানুষই বলেছেন, দুর্নীতি বন্ধ করতে সরকার বা স্থানীয় প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। আবার অনেকে বলেছেন, প্রশাসন কিছু ব্যবস্থা নিলেও তা আদতে কোনও কাজে আসেনি। সকলে একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে দুর্নীতি বা ঘুষ আটকানো বেশ কঠিন কাজ।

 আন্তর্জাতিক সমীক্ষা

আন্তর্জাতিক সমীক্ষা

এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে, সরকারি অফিসে কাজ করাতে গিয়ে প্রতি ১০ জন ভারতীয়র মধ্যে ৭ জনকে ঘুষ দিতে হয়। ভারতের ক্ষেত্রে উল্লেখযোগ্য হল, এদেশে যাদের ঘুষ দিতে হয়েছে তাদের মধ্যে ৭৩ শতাংশই গরিব মানুষ। ভারতের পরেই রয়েছে ভিয়েতনামের নাম। সেখানে প্রতি শতাংশে ঘুষ দেওয়ার অভিজ্ঞতা হয়েছে ৬৫ জন মানুষের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+