হতে চান ক্রিয়েটিভ রাইটার! তাহলে ওয়ান ইন্ডিয়া বাংলার সঙ্গে জুড়ুন নিজের নাম
'ওয়ান ইন্ডিয়া বাংলা'- যা ডিজিটাল মিডিয়ায় এখন নয়া সম্ভাবনার নাম। ৩৬০ ডিগ্রি কভারেজ। কলকাতা থেকে জেলা, জাতীয় স্তরে প্রতি মুহূর্তে ঘটে চলা ঘটনার মুহূর্মূহু আপডেট দিয়ে চলেছে 'ওয়ান ইন্ডিয়া বাংলা'।
খবর লিখতে ভালোবাসেন? তাহলে কীসের অপেক্ষা? চলে আসুন আপনার জন্য খোলা রয়েছে আমাদের দরজা।
'ওয়ান ইন্ডিয়া বাংলা'- যা ডিজিটাল মিডিয়ায় এখন নয়া সম্ভাবনার নাম। ৩৬০ ডিগ্রি কভারেজ। কলকাতা থেকে জেলা, জাতীয় স্তরে প্রতি মুহূর্তে ঘটে চলা ঘটনার মুহূর্মূহু আপডেট দিয়ে চলেছে 'ওয়ান ইন্ডিয়া বাংলা'। রাজনীতি থেকে খেলা, বিনোদন, ফিচার, অফবিট থেকে ভাইরাল, ব্যাবসা-বাণিজ্য- সব খবরের সুলুক সন্ধান এখন ওয়ান ইন্ডিয়া বাংলায়। এই ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে জুড়ে রয়েছে কম করেও ২৫ টি আরও ডিজিটাল মিডিয়া। যার জন্য ওয়ান ইন্ডিয়া গ্রুপ ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন দেশের এক নম্বর স্থানাধিকারী।

আমরা ওয়ান ইন্ডিয়া বাংলা-র সঙ্গে আপনাকেও দিতে চাই কাজ করার সুযোগ। একজন ফ্রিল্যান্সার হিসাবেও আপনি নথিভুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। যা আপনাকে দিতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ। আমাদের সঙ্গে কাজ করতে আপনাকে অবশ্য এই বিষয়গুলিও মাথায় রাখতে হবে--
১। সুন্দর এবং তথ্য-সম্বিলিত প্রতিবেদন লেখার ক্ষমতা-
আপনার লেখার মধ্যে অবশ্যই এই গুণটি থাকতে হবে। যার মধ্যে সুন্দর এবং আকর্ষণীয় হেডলাইন থাকাটা জরুরি। এছাড়া প্রতিবেদনের বিষয়ও হতে হবে চমকপ্রদ। যা মানুষকে পড়ার জন্য উৎসাহ জোগাবে। প্রতিবেদনের মধ্যে কোনও ধরনের অস্বচ্ছতা যেন না থাকে। যে প্রতিবেদনটি লিখবেন তা যথেষ্টই স্বচ্ছ হতে হবে। কোনওভাবেই তাতে যেন বানান ভুল না থাকে। ভুল বাক্য গঠনও কাম্য নয়।
২। কাট-কপি পেস্ট বা লেখা চুরি নয়-
'প্ল্যাগিয়ারিজম' বা অন্যের লেখা হবহু নকল করে পাঠিয়ে দিলে তা অপরাধ বলেই বিবেচিত হবে। ওয়ান ইন্ডিয়া বাংলা কোনওভাবেই অন্য কোনও স্থান থেকে লেখা চুরি বা কাট-কপি পেস্টের মতো নিম্নমানের কাজকে উৎসাহিত করে না বা এমন অভ্যাসে অভস্তদের সঙ্গে কাজও করে না। তাই যে প্রতিবেদনটি পাঠাবেন তার মধ্যে নিজস্বতা থাকতে হবে।
৩। ৭০০ শব্দের প্রতিবেদন-
যে প্রতিবেদনটি পাঠাবেন তা কম করেও ৭০০ শব্দের হতে হবে। চলিত বাংলায় প্রতিবেদন লিখতে হবে। গুরুচণ্ডালী দোষ যেন না থাকে। কোনও ধরনের কঠিন শব্দ এবং কঠিন বা জটিল বাক্য লেখা যাবে না। বাক্য হতে হবে ছোট।
৪। এসএমস ল্যাঙ্গুয়েজ নয়-
কোনওভাবেই যেন প্রতিবেদনে এসএমএস ল্য়াঙ্গুয়েজের প্রভাব না থাকে।
৫। নয়া বিষয় ও ভাবনা বাছুন-
এমন কোনও বিষয় বাছবেন না যা আগে ওয়ান ইন্ডিয়া বাংলা-য় প্রকাশিত হয়ে গিয়েছে বা ওই বিষয়ের উপর লেখা হয়েছে। তাই বিষয় বাছার আগে ভালো করে আমাদের নিউজ পোর্টালটি ফলো করুন। কারণ, একই বিষয়ের উপরে লেখা বারবার প্রকাশিত করা যায় না। পাঠকরা এটাকে একঘেয়েমি হিসাবে গ্রহণ করে।
আমাদের হয়ে কেন কলম ধরবেন?
দেশের কোনও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম এই মুহূর্তে এই সুযোগ দিচ্ছে না। আমরা মনে করি প্রতিটি মানুষের মধ্যেই সৃষ্টিশীলতা লুকিয়ে আছে। দরকার তার সঠিক প্ল্যাটফর্মের। তাই অগুণিত মানুষ যাঁরা বাংলা ভাষা লেখায় দক্ষ তাঁদেরকে এই অসামান্য সুযোগ দিতে আগ্রহী। এই কাজে আপনি যেমন আমাদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন তেমনি আপনার বর্তমান কাজও ছাড়তে হবে না। যারা ঘরে থেকে আলাদা কিছু করার স্বপ্ন দেখেন বা যারা অফিসের কাজের বাইরেও অন্য ধরনের কাজ করতে চান তাঁদের জন্য ওয়ান ইন্ডিয়া বাংলা-র এই প্ল্যাটফর্ম এক অসাধারণ সুযোগ। তাই দেরি না করে আমাদের সঙ্গে জুড়ে ফেলুন আপনার নাম। আমাদের সঙ্গে যোগাযোগ করুন www.lekhaka.com -এ।
সেই সঙ্গে উল্লেখ করতে ভুলবেন না আমাদের নিচের কোন বিভাগে আপনি আমাদের সঙ্গে কাজ করতে চান। একাধিক বিভাগেও কাজ করতে পারেন। আবার নূন্যতম একটি বিভাগেও কাজ করার সুযোগ রয়েছে। বিভাগগুলি নিম্নরূপ-
১. ফিচার
২. ট্র্যাভ্রেল
৩. বিনোদন (টিভি, সিনেমা)
৪. জ্যোতিষ
৫. বিজ্ঞান-প্রযুক্তি
৬.খেলা (ক্রিকেট, ফুটবল)
৭. ব্যাবসা-বাণিজ্য
৮. জোকস












Click it and Unblock the Notifications