পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভূ-চৌম্বকীয় ঝড়, সূর্য থেকে অগ্ন্যুৎপাতে তৈরি হবে অরোরাও

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভূ-চৌম্বকীয় ঝড়, সূর্য থেকে অগ্ন্যুৎপাতে তৈরি হবে অরোরাও

পৃথিবীতে মাঝারি ভূ-চৌম্বকীয় ঝড়ের আঘাতের মাত্র এক সপ্তাহ পরে সূর্যে আবারও শক্তিশালী বিস্ফোরণ ঘটতে চলেছে। সূর্যে একটি ফিলামেন্ট বিস্ফোরণ ঘটায় ৯-১০ ফেব্রুয়ারিতে পৃথিবীতে আঘাত হানবে আরও একটি ভূ-চৌম্বকীয় ঝড়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে এই তথ্যা উঠে এসেছে।

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভূ-চৌম্বকীয় ঝড়, সূর্য থেকে অগ্ন্যুৎপাতে তৈরি হবে অরোরাও

ওই গবেষণায় মহাকাশ বিজ্ঞানের সেন্টার অফ এক্সিলেন্স জানিয়েছে, ঘণ্টায় ২১,৬০,০০০ কিলোমিটার বেগে পৃথিবীতে প্রভাব পড়তে পারে। তবে এই প্রভাবটি খুব বিপজ্জনক হওয়ার সম্ভাবনা নেই। এর ফলে মাঝারি ভূ-চৌম্বকীয় ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে টুইটে জানানো হয়েছে। করোনাল মাস ইজেকশনস (সিএমই) এর ফলে চৌম্বকীয় ঝড়ের সম্ভাবনা ফের তৈরি হয়েছে।

ওই চৌম্বকীয় ঝড় ২৫০ কিলোমিটার প্রতি সেকেন্ড থেকে প্রতি সেকেন্ড ৩০০০ কিলোমিটারে পরিণত হচ্ছে। এর ফলে দ্রুত গতিতে সূর্য থেকে বাইরের দিকে কোটি কোটি টন করোনাল উপাদান বেরিয়ে আসছে।ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ইউএস-ভিত্তিক স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের মতে, ওউ সিএমই ১৫ থেকে ১৮ ঘন্টার মধ্যে পৃথিবীতে পৌঁছতে পারে।

করোনাল ভর ইজেকশন জি ওয়ান শ্রেণির ভূ-চৌম্বকীয় ঝড়কে ট্রিগার করতে পারে কারণ বিস্ফোরণটি সি-থ্রি শ্রেণির। সৌর পৃষ্ঠের বিস্ফোরণটি তিন ঘন্টারও বেশি সময় ধরে পর্যবেক্ষণ করা হয়েছিল। একটি ভূ-চৌম্বকীয় ঝড় হল পৃথিবীর চৌম্বকমণ্ডলের একটি প্রধান ব্যাঘাত, যা পৃথিবীর চারপাশের মহাকাশ পরিবেশে সৌর বায়ু থেকে শক্তির আদান-প্রদানের সময় ঘটে। যদি একটি সিএমই-র পৃথিবীর সাথে সংঘর্ষ হয়, তবে একটি ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টি করে।

একটি জি ওয়ান শ্রেণির ভূ-চৌম্বকীয় ঝড় স্যাটেলাইট ক্রিয়াকলাপের উপর সামান্য প্রভাব ফেলতে পারে, পাওয়ার গ্রিডগুলি সামান্য ওঠানামা করতে পারে এবং অরোরা উচ্চ অক্ষাংশের অঞ্চলে দৃশ্যমান হয় তার ফলে। বর্তমানে মহাকাশ পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও, সেস আগামী দিনে এমএক্স ক্লাসের অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+