ফোর্বসের বিচারে এবছরের সবচেয়ে ধনী ভারতীয়দের মধ্যে প্রথম দশে কারা

পরপর দশবছর একটানা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। এবং দশ নম্বরে যিনি রয়েছেন তিনি এবছরের নতুন এন্ট্রি।

বিখ্যাত ম্যাগাজিন সংস্থা ফোর্বস এবছরের সবচেয়ে ধনী ভারতীয়দের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় দেশের চেনা পরিচিত ব্যবসায়ীরাই রয়েছেন। এরাই প্রতিবছর ঘুরিয়ে ফিরিয়ে প্রথম দশে থাকেন। তবে তালিকায় উল্লেখযোগ্য দুটি দিক রয়েছে। প্রথমত পরপর দশবছর একটানা ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা পেয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। এবং দশ নম্বরে যিনি রয়েছেন তিনি এবছরের নতুন এন্ট্রি। একনজরে দেখে নেওয়া যাক ভারতের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় কারা রয়েছেন।

গৌতম আদানি

গৌতম আদানি

এবছর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় নবতম সংযোজন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। গত দুটি ফোর্বস তালিকায় তিনি ছিলেন না। এবছর নবতম সংযোজন তিনিই। তাঁর মোট সম্পদের পরিমাণ ১১ বিলিয়ন মার্কিন ডলার।

দিলীপ সাংভী

দিলীপ সাংভী

সান ফার্মা গোষ্ঠীর দিলীপ সাংভী ফোর্বসের বিচারে ভারতীয়দের মধ্যে সবচেয়ে ধনীদের তালিকায় নবম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ ১২.১ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন ও ২০১৫ সালেও দিলীপ সাংভী দ্বিতীয় স্থানে ছিলেন।

কুমার বিড়লা

কুমার বিড়লা

আদিত্য বিড়লা গোষ্ঠীর কর্ণধার কুমার মঙ্গলম বিড়লা রয়েছেন ভারতীয়দের মধ্যে অষ্টম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১২.৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৫ সালে তিনি ভারতীয়দের মধ্যে ফোর্বসের তালিকায় দশম স্থানে ছিলেন।

শিব নাদার

শিব নাদার

এইচসিএলের শিব নাদার ফোর্বসের তালিকায় রয়েছেন সপ্তম স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের তালিকায় নাদার ছিলেন অষ্টম স্থানে ও ২০১৫ সালে তিনি ছিলেন ষষ্ঠ স্থানে।

গোদরেজ পরিবার

গোদরেজ পরিবার

গোদরেজ পরিবারের মোট সম্পদের পরিমাণ ১৪.২ বিলিয়ন মার্কিন ডলার। এবার তাঁরা রয়েছে ষষ্ঠ স্থানে। এর আগের বার ও ২০১৫ সালে এই সপ্তম স্থানেই ছিল আদি গোদরেজ ও তাঁর সংস্থা।

পালোনজি মিস্ত্রি

পালোনজি মিস্ত্রি

শাপুরজি-পালোনজি গোষ্ঠীর পালোনজি মিস্ত্রির মোট সম্পত্তির পরিমাণ ১৬ বিলিয়ন মার্কিন ডলার। তিনি এবারের তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। ৮৭ বছরের পালোনজি মিস্ত্রি এর আগের ফোর্বসের তালিকায় ও ২০১৫ সালের তালিকাতেও পাঁচ নম্বরে ছিলেন।

লক্ষ্মী মিত্তল

লক্ষ্মী মিত্তল

ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তল রয়েছেন ফোর্বসের বিচারে চতুর্থ স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ১ ৬.৫ বিলিয়ন মার্কিন ডলার। আগের তালিকায় ষষ্ঠ ও ২০১৫ সালে লক্ষ্মী মিত্তল এই তালিকার অষ্টম স্থানে ছিলেন।

হিন্দুজা ব্রাদার্স

হিন্দুজা ব্রাদার্স

হিন্দুজা গোষ্ঠীর দুই ভাইয়ের মোট সম্পদের পরিমাণ ১৮.৪ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৫ সালে এঁরা ছিলেন চতুর্থ স্থানে। এর আগেরবার একধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে আসেন। এবার সেই জায়গাই ধরে রেখেছেন তাঁরা।

আজিম প্রেমজী

আজিম প্রেমজী

উইপ্রোর আজিম প্রেমজীর মোট সম্পদের পরিমাণ ১৯ বিলিয়ন মার্কিন ডলার। তিনি ভারতীয়দের মধ্যে ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। আগের বার চতুর্থ স্থানে ও ২০১৫ সালে প্রেমজী ছিলেন তৃতীয় স্থানে।

মুকেশ আম্বানি

মুকেশ আম্বানি

রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি গত দশ বছর ধরেই ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা । ফোর্বসের বিচারে তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। রিলায়েন্স গোষ্ঠীর মোট সম্পদের পরিমাণ আরও অনেক অনেক বেশি। এই নিয়ে পরপর দশবছর মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির শীর্ষপদ ধরে রাখলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+