বাই বাই ২০১৭, নগ্নতায় বর্ষবরণ অ্যাথলিটদের , দেখুন গ্যালারি
আপনি কি ফিটনেস ফ্রেক। সামনে নতুন বছর দরজায় কড়া নাড়ছে। এক অভিনব ক্যালেন্ডার কাম ইয়ার প্ল্যানার নিজের জন্য নিতেই পারেন।
নতুন বছর প্রায় এসে গেছে। পুরোন বছরের সব কিছু প্যাক আপের সঙ্গে সঙ্গে পুরোন বছরের ক্যালেন্ডার প্যাকআপ করে দেবেন। দেওয়ালে এসে লটকে যাবে নতুন বছরের ক্যালেন্ডার। আপনি যদি ফিটনেস ফ্রেক হন, তাহলে নতুন এই ধরণের ক্যালেন্ডার আপনি নিতেই পারেন।

ক্যালেন্ডারের ভাবনা
বিভিন্ন ক্রীড়াব্যক্তিত্বদের নগ্ন ফটোশ্যুট রয়েছে অভিনব এই ক্যালেন্ডারে। এটা তৈরি করছে ওয়ান ইয়ার ফান্ড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

উদ্দেশ্য মহৎ
পৃথিবীর বিভিন্ন প্রান্তের গরীব ক্রীড়াবিদদের জুতো, পোশাক ও অ্যাক্সেসারিজ দেওয়া হবে এই ক্যালেন্ডার বিক্রির টাকা থেকে।

কারা রয়েছেন
এই ক্যালেন্ডারের নগ্ন ফটোশ্যুটের জন্য ১৮ জন ক্রীড়া ব্যক্তিত্ব ছবি তুলেছেন। মহিলা ও পুরুষ দুই ক্রীড়াবিদই রয়েছেন।

কেমন এই ক্যালেন্ডার
ক্যালেন্ডারে প্রতিটি পাতায় থাকবে ক্রীড়াবিদদের নগ্ন ছবি আর সংক্ষিপ্ত পরিচিতি। ব্রিটেনের ফুটবলার রাফেল গিল, প্রাক্তন সেনাকর্মী ও জিম প্রশিক্ষক জেমিয়া অ্যান্ডারসন।

ফটোগ্রাফারের জবানি
ফটোগ্রাফার লন্ডনের বিখ্যাত ফটোগ্রাফার ডোমিনিকা হুডা। তাঁর মতে যে সব ক্রীড়াবিদরা লড়াই করে নিজেদের জায়গা করে নিচ্ছেন তাঁদের সকলকেই এই ক্যালেন্ডার মোটিভেট করবে।

কারা অংশ নিয়েছেন
এই ফটোশ্যুট করেছেন পোলিশ ও আমেরিকান বিভিন্ন ফিল্ডের ক্রীড়াবিদরা। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিয়ান ক্রীড়াবিদরাও।

এই ক্যালেন্ডারের বৈশিষ্ট্য
এই ক্যালেন্ডারে থাকবে স্পেশাল ট্রেনিং শিডিউল লেখার জায়গা। পাশাপাশি থাকবে কোন ফিটনেস ট্রেনিং কতদিন করলে কী ফল পাওয়া যাবে।

নতুন বছর ২০১৮
নতুন বছরের ২০১৮ সালে ফিটনেস যদি মন্ত্র করতে চান তাহলে আপনিও নিজের ব্যক্তিগত সংগ্রহে রাখতে পারেন এরকম এক ক্যালেন্ডার।












Click it and Unblock the Notifications