সামোসা সহযোগে খিচুড়ি, শেষপাতে রসগোল্লা, ২০১৭ দেখাল রসনাই সেরা

খাবারের দুনিয়ার বেশ কিছু তথ্য় অবশ্য ২০১৭ সালের খবরে ছিল। কোন খাবার গুলি কেন লাইম লাইট কেড়েছে দেখে নিন।

২০১৭ সালের বেশ কিছু ঘটনা ছাপ ফেলেছে মানুষের মনে। তার মধ্যে রাম রহিমকাণ্ড থেকে জিএসটি পর্যন্ত বহু বিষয়ই খবরের শিরোনাম কেড়েছে। এরই মধ্যে রয়েছে কিছু চমকপ্রদ খবরও এসেছে ।

খাবারের দুনিয়ার বেশ কিছু তথ্য অবশ্য ২০১৭ সালের খবরে ছিল। কোন খাবার গুলি কেন লাইম লাইট কেড়েছে দেখে নিন।

রসগোল্লা

রসগোল্লা

জিআই ট্যাগ পেতে বাংলার রসগোল্লা সমান তালে লড়ে গিয়েছে ওড়িশার রসোগোল্লার সঙ্গে। আর ২০১৭ সালে সকল বাঙালির মনে স্বস্তি যুগিয়ে মিষ্টি যুদ্ধে জিআই ট্যাগ জিতে নেয় বাংলার রসোগোল্লা। জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। এর মাধ্যমে কোনও একটি বস্তুর উৎপত্তিগত ভৌগলিক অবস্থানের শিরোপা দেওয়া হয়। রসোগোল্লা নিয়ে ওড়িশার সঙ্গে ভৌগলিক অবস্থানের ভিত্তিতেই লড়েছে পশ্চিমবঙ্গ।

রসোগোল্লার উৎপত্তি নিয়ে ছবি

রসোগোল্লার উৎপত্তি নিয়ে ছবি

রসোগোল্লার দাবি নিয়ে শুধু যুদ্ধ জয়ই নয়, রসোগোল্লা নিয়ে রীতিমত সিনেমা তৈরি হতে চলেছে টলিউডে। নথি বলছে ১৮৬৮ সালে নবীন চন্দ্র দাসের হাত ধরে বাংলায় রসগোল্লার জন্ম হয়েছে। আর সেই রসগোল্লার জনকের জীবনী ধরা পড়তে চলেছে সেলুলয়েডে।

৯০০ কিলো খিচুড়ি!

৯০০ কিলো খিচুড়ি!

২০১৭ সালে জনতার সামনে ৯১৮ কিলো খিচুড়ি বানিয়ে গিনেশ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নাম তুলে নেয় ভারতের শেফ সঞ্জীব কাপুর ও তার সঙ্গীরা। খিচুড়িকে ব্র্যান্ড ইন্ডিয়া ফুড হিুসাবে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়। এই বিশাল খিচুড়ি রান্নার আয়োজনে সামিল ছিলেন বাবা রামদেব, কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল।

সবচেয়ে বড় সমোসা

সবচেয়ে বড় সমোসা

বিশ্বের সবচেয়ে বড় সমোসাও এবছরে তৈরি হয়েছে। তবে সেই সমোসা এদেশে নয় তৈরি হয়েছে বিদেশে। পূর্ব লন্ডনের এক জায়গায় ১৫৩ কিলো ওজনের সমোসা বানানো হয় । বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গারা হিসাবে এই পাকওয়ান জায়গা করে নেয় গিনেশ বুক ওয়ার্ল্ড রেকর্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+