সংখ্যাতত্বের হিসেবে নিয়ন্ত্রিত জীবন, জেনে নিন আগাম সবকিছু

সংখ্যাতত্ব মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সংখ্যাতত্বের বিচারে জেনে নিন কেমন যাবে ২০১৮।

আমাদের প্রত্যেকের জীবন ও ব্যক্তিত্বে বড় প্রভাব ফেলে নম্বর বা সংখ্যা। ফলে 'সোল নম্বর 'প্রত্যেকের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর দিয়ে অনেকাংশেই জানা যায় জীবন তাঁর জন্য ভবিষ্যতে কী জমিয়ে রেখেছ। ২০১৮ -র এই 'সোল নম্বর '-র ভিত্তিতে কেমন যাবে তা জেনে নিল দিনগুলো বুঝে নিতে নিঃসন্দেহে সুবিধা হবে। আসলে 'সোল নম্বর ' হল আপনার আত্মার সংখ্যা, যা আপনার জীবনকে অনেক অংশেই চালিত করে।

'সোল নম্বর ' জানার হিসেব নিকেশ

'সোল নম্বর ' জানার হিসেব নিকেশ

প্রথমেই আপনাকে আপনার জন্মমাসের সংখ্যার সঙ্গে জন্ম তারিখ যোগ করতে হবে। মনে করুন আপনার জন্মতারিখ ১৬ অক্টোবর তাহলে আপনাকে ১-র সঙ্গে ৬ ও তার স্ঙগে ১০ যোগ করতে হবে। যার ফল দাঁড়াল ২৬। এবার এই দুটি সংখ্যা আপনাকে যোগ করে আপনি পাবেন ৮। এরপর যেটা বর্তমান বছর সেটা যোগ করবেন, যেমন ২০১৮ যোগ করলে দাঁড়াবে ১১। এই ১১ আবার এক আর এক যোগ করে পাবেন দুই। এবার সোল নম্বর পাওয়ার ফাইনাল স্টেপ ও প্রথমে-র ৮ এবং বছরের নম্বর থেকে পাওয়া ২ যোগ করবেন তাহলে পাবেন ১০। এবার এই দশের ১ ও ০ যোগ করে আপনার নম্বর হবে ১। এইভাবেই প্রত্যেককে নিজের 'সোল নম্বর' বার করতে হবে।

যদি আপনার 'সোল নম্বর' ১

যদি আপনার 'সোল নম্বর' ১

যদি ১ আপনার 'সোল নম্বর' হয় তাহলে এবছর ভালো সময় যখন আপনি নিজের ভবিষ্যত প্ল্যান করে নিতে পারেন। এবছর আপনার ব্যক্তিগত জীবন নিয়েও সিদ্ধান্তের সময়। এবছর আপনার সামনে ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক সুযোগ তৈরি করে দেবে। সেল্ফ ডেভলপমেন্টের জন্য এটাই সেরা বছর।

যদি আপনার 'সোল নম্বর' ২

যদি আপনার 'সোল নম্বর' ২

যদি ২ আপনার নম্বর হয় তাহলে এই বছর আপনার পার্টনারশিপ গড়ার জন্য আদর্শ বছর। সেটা হতে পারে বন্ধুত্বের ফর্মে কিম্বা পেশাগত জুটি তৈরির ক্ষেত্রে। মনের মতো মানুষ পেয়ে যাবেন এই বছর, খোলা রাখুন চোখ কান।

যদি আপনার 'সোল নম্বর'৩

যদি আপনার 'সোল নম্বর'৩

৩ যদি আপনার নম্বর হয়, বিশ্বের কাছে নিজেকে মেলে ধরুন। অনেক দিন ধরে মনে নিজের ভাবনা গুলো পুষে রেখেছেন এবার সময় সেটা জানিয়ে দেওয়ার। এই বছর আপনি নিজের প্রকৃত মোটিভেশন খুঁজে পাবেন।

 যদি আপনার 'সোল নম্বর' ৪

যদি আপনার 'সোল নম্বর' ৪

যোগফল ৪ বেরিয়েছে। তাহলে তো এ বছরটা আপনার কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের বছর। পেশাদার ও ব্যক্তিগত জীবনে প্ল্যানিং করে এগিয়ে চলুন। আর যে প্ল্যানিংগুলো করেছেন সেগুলিকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করুন।

যদি আপনার 'সোল নম্বর' ৫

যদি আপনার 'সোল নম্বর' ৫

নম্বর ৫। গত কয়েক বছর ধরে আপনি প্রচুর পরিশ্রম করছেন। এবছর অনেক সুযোগ পাবেন। দেরি না করে ঝটপট সেগুলো ধরে ফেলুন। জীবনটাকে উপভোগ করুন , একই সঙ্গে পরিশ্রম করুন জীবন আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

যদি আপনার 'সোল নম্বর' ৬

যদি আপনার 'সোল নম্বর' ৬

যোগফল বেরিয়েছে ৬ । এ বছরটা আপনার পুরো পরিবারকে নিয়ে এবং নিজের শরীর স্বাস্থ্যের উন্নতির বিষয়ে মনোনিবেশের বছর। কাজ -কাজ করে এই দুটো জিনিসকে দীর্ঘদিন আপনি অবহেলা করেছেন। আপনার ভেঙে যাওয়া সম্পর্কগুলিকে জোড়া লাগান আর সুস্থ থাকুন।

যদি আপনার 'সোল নম্বর' ৭

যদি আপনার 'সোল নম্বর' ৭

সাত নম্বর মানে একেবারে ধামাকা। এই বছর আপনার পেশাগত জীবনে এত উন্নতি হবে যা আপনি স্বপ্নেও ভাবেননি। এতবছর ধরে যা আপনি করতে পারেননি তার ডালি সাজিয়ে বসে আছে এই বছর। নিজের বিশ্বাস একেবারে বদলে যাবে এবারে। দুটো হাত বাড়িয়ে আলিঙ্গন করুন জীবনকে।

যদি আপনার 'সোল নম্বর' ৮

যদি আপনার 'সোল নম্বর' ৮

গত কয়েক বছর আপনি অস্বাভাবিক এগিয়েছেন, এবার সেই উন্নয়নের ফল পাওয়ার সময় এসে গিয়েছে। তবে ভাবনা চিন্তার দরজাগুলি খোলা রাখুন। সবকিছুকে নতুন করে দেখার চোখটি যে আপনার দারুণ।

যদি আপনার 'সোল নম্বর' ৯

যদি আপনার 'সোল নম্বর' ৯

এ বছর আপনাকে বহু অসুবিধার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে। হয়ত পুরোন অনেক সম্পর্ক শেষ হয়ে যাবে। পাশাপাশি যে সম্পর্কগুলিকে মাঝপথে ছেড়ে রাখা হয়েছে, তাদের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+