মেয়ের অর্থ উপার্জনে সাহায্য! যোগী রাজ্যে বিয়েতে জামাইকে অনন্য উপহার শ্বশুরের, ছবি হল ভাইরাল
উত্তর প্রদেশে বুলডোজার একটি চলতি কথা হয়ে দাঁড়িয়েছে। আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হয়ে গিয়েছেন বুলডোজার বাবা। সেই যোগী রাজ্যেই এবার বুলডোজার দেওয়া হচ্ছে উপহার হিসেবে। বিয়েতে জামাইকে উপহার হিসেবে বুলডোজার তুলে
উত্তর প্রদেশে বুলডোজার একটি চলতি কথা হয়ে দাঁড়িয়েছে। আর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হয়ে গিয়েছেন বুলডোজার বাবা। সেই যোগী রাজ্যেই এবার বুলডোজার দেওয়া হচ্ছে উপহার হিসেবে।
বিয়েতে জামাইকে উপহার হিসেবে বুলডোজার তুলে দিয়েছেন শ্বশুর। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সাজানো হয়েছে বুলডোজার
ছবিতে দেখা যাচ্ছে বুলডোজারকে বেলুন ও মালা দিয়ে সজ্জিত করা হয়েছে। বিয়েতে এবার বুলডোজার উপহার হিসেবে দেওয়া হয়েছে। তবে এর আগে উত্তর প্রদেশেরই শ্রাবস্তী জেলায় বর বিয়ে করতে গিয়েছিলেন বুলডোজারে করে। বিয়েকে স্মরণীয় করে রাখতে বুলডোজারে করে বরকে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছিল। সেই সময় বুলডোজারকে তাদের রাজ্যের সুশাসনের প্রতীক বলে মন্তব্য করেছিলেন বাহারাইচের বিজেপি বিধায়ক অনুপমা জয়সওয়াল। (ছবি সূত্র টুইটার)
|
ছবি শেয়ার করেছেন বিজেপি সাংসদ
বিজেপি সাংসদ কুলদীপ ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় বেলুন ও মালা দিয়ে সাজানো বুলটডোজা়রের ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, উত্তর প্রদেশে বুলডোজার মডেলের জনপ্রিয়তা। হামিরপুরে বিয়েতে উপহার হিসেবে বুলডোজার পেলেন বর যোগেন্দ্র।

মেয়েকে অর্থ উপার্জনে সাহায্য করবে
মেয়ের বাবা বলেছেন, এই বুলডোজার তাঁর মেয়েকে অর্থ উপার্জনে সাহায্য করবে। তিনি বলেছেন, গাড়ি উপহার দিলে তা পার্ক করে রাখা হত। কিন্তু বুলডোজার কাজ করবে এবং তাঁর মেয়ে এর থেকে উপার্জন করবে। বুলডোজারের সেই ছবিতে ক্যাপশন দেওয়া হয়েছে ইউপি মে বুলডোজার কি ধুম। হামিরপুর কি এক শাদি মে উপরে স্বরূপ দুলহা যোগেন্দ্র কো বুলডোজার মিলা হ্যায়।

খরচ নেহি ইনভেস্ট
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নেটিজেনরা পিছিয়ে নেই। কেউ বলছেন, খরচ নেহি ইনভেস্ট কিয়া হ্যায়। কেউ আবার বলছেন, রোজগারের সুযোগ করে দিয়েছেন শ্বশুর। কেউ আবার বলছেন, কীভাবে দ্রুত সমাজ বদলে যাচ্ছে। আবার কেউ বলছেন, শ্বশুর হলে এইরকমই হতে হবে।(প্রতীকী ছবি)












Click it and Unblock the Notifications