মহাত্মা গান্ধীর এই উবাচগুলি আজও অনুপ্রাণিত করে সমাজ-ভাবনাকে
দেশ ও জাতীর গড়ে ওঠার নেপথ্যে থাকে বহু মানুষের আত্মবলিদান। যাঁদের জীবন-দর্শন ঘিরেই উদ্বুদ্ধ হয় একটা গোটা জাতি, একটা সমাজ।
দেশ ও জাতীর গড়ে ওঠার নেপথ্যে থাকে বহু মানুষের আত্মবলিদান। যাঁদের জীবন-দর্শন ঘিরেই উদ্বুদ্ধ হয় একটা গোটা জাতি, একটা সমাজ। দেশের স্বাধীনতা আন্দোলনের সময় দেশকে অহিংসার পথ ধরে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাঁর ১৫০ তম জন্মদিনে দেখে নেওয়া যাক গান্ধীজীর কিছু বিশেষ বাণী, যা আজও উদ্বুদ্ধ করে সমাজকে।

জীবন দর্শন
জীবন দর্শন সম্পর্কে গান্ধীজীর একটি এমর উক্তি হল- 'জীবন নশ্বর, তাকে অমর করতে শেখো।' এই উক্তি যুগে যুগে তারুণ্যকে নতুন উদ্যমে এগিয়ে যেতে শিখিয়েছে।

মানবিক গঠন
মানবিক গঠন কেমন হওয়া উচিত? মানসিক বিকাশই বা কেমন হওয়া উচিত? এমন সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে গান্ধীজীর আরও একটি বাণী-'একজন মানুষ তার চিন্তার দ্বারা পরিচালিত, তার ভাবনার মতোই তার ভবিষ্যতের চেহারা হয়।'

ক্ষমতা নিয়ে তাঁর মত
ক্ষমতা কীভাবে ব্যবহার হতে পারে? এই কৌতূহল নিরসন করে গান্ধীজীর বক্তব্য, 'দুর্বল মানুষ ক্ষমাশীল হতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম'।

মনোবল কীরকম হওয়া প্রয়োজন?
শক্তির উৎব আর মনোবলের মধ্যে সম্পর্ক কী, এমন প্রশ্ন অনেকের মনেই জাগতে পারে। এক্ষেত্রে গান্ধীজীর একটি বাণী উল্লেখ্য, 'শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে'।

মানসিক নিয়ন্ত্রণ
নিজেকে মানসিকভাবে নিয়ন্ত্রিত রাখবার জন্য কীরকম মনোভাবের প্রয়োজন? উত্তর দিচ্ছে গান্ধীজীর আরও একটি উবাচ-' নিজেকে পালটাও, নিজকে নিয়ন্ত্রণ করতে পারবে'।

অহিংসার পাঠ
অহিংসার পাঠ তিনি আজীবন সারা বিশ্বকে পড়িয়ে এসেছেন। আফ্রিকা থেকে ভারত, তাঁর দেখান রাস্তায় চলে শিখেছে আহিংসা আন্দোলনের প্রাসঙ্গিকতা। গান্ধীজী বলেছেন,'অহিংসভাবে তুমি গোটা বিশ্বকে আন্দোলিত করতে পার।'

'গোটা বিশ্বকে অন্ধ করে দেবে ..'
অহিংসার নজরে সকলকে দেখা উচিত। এমনই শিক্ষা দিয়েছে গান্ধীজীর আরও এক বাণী-'চোখের বদলে চোখ গোটা বিশ্বকে অন্ধ করে দেবে'।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications