সম্প্রতি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছেন, তাহলে সাবধান, হতে পারে বিপদ
হোয়াটসঅ্যাপ বিজনেস নাম দিয়ে ভুয়ো হোয়াটসঅ্যাপটি গুগল প্লে স্টোরে ছাড়া হয়েছে। আইএএনএস-এ পরীক্ষা করে দেখা গিয়েছে যে, এই ভুয়ো অ্যাপই ইতিমধ্যেই ৫ হাজার বার ডাউনলোড হয়ে গিয়েছে।
সম্প্রতি কি গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছেন। তাহলে এখুনি যাচাই করুন অথবা আন ইনস্টল করে ফেলুন এই অ্যাপটি। কারণ আপনি যেটা জনপ্রিয় মেসেজিং অ্যাপ ভেবে ডাউনলোড করেছেন, তা একটি ভুয়ো অথবা হ্যাকিং অ্যাপ হতেই পারে। 'আপডেট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার' নামে এই অ্যাপটি নির্মাতা দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ আইএনসি।

হোয়াটসঅ্যাপ বিজনেস নাম দিয়ে এই ভুয়ো অ্যাপটি গুগল প্লে স্টোরে ছাড়া হয়েছে। আইএএনএস-এ পরীক্ষা করে দেখা গিয়েছে যে, এই ভুয়ো অ্যাপই ইতিমধ্যেই ৫ হাজার বার ডাউনলোড হয়ে গিয়েছে। অপরদিকে এই একই নামে আরও একটি অ্যাপও এক মিলিয়ন ডাউনলোড হয়েছে। তবে আসল হোয়াটসঅ্যাপের ডাউনলোডের সংখ্যা ১ বিলিয়ন।

বিষয়টি খেয়াল করতে পেরে টুইট করেছে ডাব্লুএবিটাইনফো। হোয়াটসঅ্যাপের ডেভেলপার সংস্থার সাফ দাবি, হোয়াটসঅ্যাপ বিজনেস এখনও আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়া হয়নি।
Thanks to report this.
— WABetaInfo (@WABetaInfo) October 31, 2017
Please followers, DON'T DOWNLOAD THIS APP! IT'S FAKE!
WhatsApp Business IS NOT OFFICIALLY AVAILABLE YET FOR ALL.
Check only official channels to download WhatsApp Business *in future*.@WhatsApp should ask to @GooglePlay to remove it as soon as possible. https://t.co/Uve3Y3vsbp
এই ভুয়ো হোয়াটসঅ্যাপ হ্যাকারদের কীর্তি বলেই মনে করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়াই উদ্দশ্য বলে অনুমান। কিন্তু গুগল প্লে স্টোরকেই কেন বেছে নেওয়া হল এই ভুয়ো অ্যাপ ছাড়ার জন্য। এর পেছনে দুটি কারণ থাকতে পারে বলে মনে করছেন অ্যাপ ডেভেলপাররা। প্রথম কারণ, বিশ্বে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর সংখ্যা সর্বাধিক। ফলে একসঙ্গে বহু মানুষের তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হবে। দ্বিতীয় কারণ অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরে যে কোনও থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা যায়। অ্যাপ ডেভেলপারদের ক্ষেত্রেও কোনও বিধিনিষেধ থাকে না। যেটা আইওএস ও উইন্ডোজে সম্ভব নয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications