Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) দাউদ ইব্রাহিমকে নিয়ে অজানা ১০ তথ্য!

"সিনিয়ার সিটিজেন" দাউদ ইব্রাহিম শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন একা হাঁটারও ক্ষমতা নেই দাউদের। ৭ বছর হল অবসর নিয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম। তাই সেভাবে খবরেও পাতাতেও নাম ওঠে না এখন আর।

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : "সিনিয়ার সিটিজেন" দাউদ ইব্রাহিম শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এখন একা হাঁটারও ক্ষমতা নেই দাউদের। ৭ বছর হল অবসর নিয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড দাউদ ইব্রাহিম। তাই সেভাবে খবরেও পাতাতেও নাম ওঠে না এখন আর।[শয্যাশায়ী! মারণ রোগের সঙ্গে জীবনযুদ্ধ চলছে দাউদ ইব্রাহিমের!]

কিন্তু শনিবার দাউদের হৃদরোগে আক্রান্ত হয়ে করাচির হাসপাতালে ভর্তি হওয়ার খবরে ফের একবার শিরোনামে দাউদ। দাউদের শারীরিক অবস্থা নিয়ে হাজারো গুজব রটেছে। কেউ বলছে দাউদের অবস্থা আশঙ্কা জনক, কেউ বলছে হৃদরোগ নয় প্যারালাইসিস অ্যাটাক হয়েছে দাউদের, কেউ আবার বলছেন, সম্ভবত দাউদ মারা গিয়েছে কিন্তু সে খবর ঘোষণা করা হচ্ছে না।[হাঁটতে গেলে দুজন লোক লাগে, পাঁচ বছর আগেই অবসর নিয়েছেন দাউদ!]

তবে দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল এই গুজব উড়িয়ে জানিয়েছে দাউদ হাসপাতালে নয় বাড়িতেই আছে, সুস্থ ও স্বাভাবিক রয়েছে।[(ছবি)আন্ডারওয়ার্ল্ড ডনদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের এই নায়িকারা]

দাউদকে নিয়ে ১০টি অজানা তথ্য একজনরে :

দাউদের জন্ম

দাউদের জন্ম

১৯৫৫ সালের ২৬ ডিসেম্বর মহারাষ্ট্রের রত্নাগিরিতে জন্ম হয় দাউদ ইব্রাহিমের। ঘটনাচক্রে দাউদের বাবা ইব্রাহিম কাসকর বম্বে পুলিশের হেড কনস্টেবল ছিলেন। দাউদের ১১ জন ভাইবোন ছিল। দাউদের পুরো নাম দাউদ ইব্রাহিম কাসকর। মা আমিনা গৃহবধূ ছিলেন।

দাউদের ছোটবেলা

দাউদের ছোটবেলা

ডোংরি এলাকার তেমকার মহল্লায় দাউদের ছোটবেলা কেটেছে। আহমেদ সেলর হাই স্কুলে পড়াশোনা করা। কিন্তু মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেয় দাউদ। স্কুলে পড়ার সময়ই খারাপ সঙ্গতে পড়ে চুরি ডাকাতি শুরু করে দেয় সে। দাউদের ভাই ইকবাল কাসকর -সহ পরিবারের অনেক সদস্য এখনও মুম্বইয়ে বসবাস করেন।[(ছবি) সিনেমার টিকিট ব্ল্যাক করা দিয়ে শুরু হয়েছিল ছোট রাজনের অপরাধ দুনিয়ায় পথ চলা!]

দাউদের পরিবার

দাউদের পরিবার

গোয়েন্দদের খবর অনুযায়ী করাচিতে দাউদের সঙ্গে তার স্ত্রী মবজবীন ওরফে জুবিনা জরিন থাকে। একমাত্র ছেলে মোইন নওয়াজ থাকে। এছাড়াও দাউডের দুই মেয়ে রয়েছে মাহরুখ ও মারহীন। তৃতীয় কন্যা মারিয়া ১৯৯৮ সালে মারা যায়। মাহরুখের স্বামী জুনেদ ও মাহরিনের স্বামীর নাম আয়ুব। মোইনের স্ত্রী সানিয়াও পাকিস্তানেই থাকেন।

ক্রিকেটের সঙ্গে যোগ

ক্রিকেটের সঙ্গে যোগ

মাহরুখের স্বামী জুনেদ পাকিস্তানের জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াদাদের ছেলে। এই বিয়ের কারণে মিয়াদাদকে ভারতে চিরকালের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।[করাচিতে মেয়ের বিয়ে দিল ছোটা শাকিল, 'রিসেপশন' দুবাইয়ে]

দাউদের শখ

দাউদের শখ

দাউদের জীবনধারা অত্যন্ত ঝাঁ চকচকে ছিল। সেরার প্রতি দাউদের লোভ সবারই জানা ছিল। বলিউডের বহু ঝঁ চকচকে পার্টির উদ্যোক্তা ছিলেন দাউদ। সেখান থেকেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিমিকে নিজের জন্য বেছে নেয় দাউদ। ঘোড়া এবং দামি ও পুরনো ওয়াইন নিয়ে খুব শৌখিন দাউদ।

দাউদের অপরাধে হাতে খড়ি

দাউদের অপরাধে হাতে খড়ি

শোনা যায় দাউদ নিজের অপরাধ জগতের কাজ শুরু করে করিম লালা গ্যাংয়ের হাত ধরে। সেই সময় মুম্বইয়ের কুখ্যাত ডন ছিল এই করিম লালা। মুম্বইয়ে তখন করিম লালারই রাজ চলত। আশির দশকে আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত নাম হয়ে যায় দাউদ। এছাড়াও বেটিং ও বলিউডের ছবি প্রযোজনা করত দাউদ। বেটিংয়ের সময়ই ছোটা রাজনের সঙ্গে আলাপ হয় দাউদের।[দাউদের দেওয়া এই প্রস্তাব দুবার ফিরিয়ে দিয়েছিলেন ঋষি কাপুর!]

হাওলা থেকে তারপর অস্ত্র পাচারের কারবার শুরু করে দাউড। ভারত ছেড়ে দুবাই চলে যাওয়ার পর সেখাে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অপরাধ সিন্ডিকেট ডি কোম্পানি গড়ে তোলে দাউদ। ১৯৯৩ সালে মুম্বইয়ের ধারাবাহিক মামলায় দাউদের হাত রয়েছে জানার পরই তাকে ভারতের মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়।

নানা নাম নানা বেশ

নানা নাম নানা বেশ

এস হুসেন জেডির লেখা "ডোংরি সে মুম্বই তক" বইতে দাউদের ১৩টি নামের উল্লেখ করা হয়েছে। অপরাধ জগতের শুরুতে দাউদের ঘন কালো গোঁফের জন্য তাকে 'মুচ্ছড়' বলে ডাকা হত। ভারত থেকে পালানোর পর একাধিরবার নিজের নাম পরিবর্তন করে দাউদ। শোনা যায় চেহারায় বদল আনতে একাধিকবার মুখের প্লাস্টিক সার্জারিও করেছে দাউদ।[জেঠমালানির দাবি আত্মসমর্পন করতে চেয়েছিল দাউদ, আদবানী-পাওয়ার করতে দেয়নি বলছে ছোটা শাকিল]

দাউদের ১৩টি ছদ্মনামের মধ্যে একটি শেখ দাউদ হাসান। এছাড়াও ডেভিড নামেও ডাকা হত তাকে। ভারতে কাউকে ফোন করলে নিজেকে হাজি সাহাব কিংবা আমির সাহাব নামে পরিচয় দিত।

দাউদের পাসপোর্ট

দাউদের পাসপোর্ট

দাউদ ইব্রাহিমের চারটি পাসপোর্ট আছে। যার মধ্যে একটি ১৯৯৬ সালের ১০ জুলাই করাচি থেকে ইস্যু করা হয়। এই পাসপোর্টে দাউদের তখনকার সাম্প্রতিক ছবি ছিল। পাসপোর্টের নম্বর ছিল c267185। বাকি তিনটি ইয়েমেন, আবু ধাবি ও রাওয়ালপিন্ডি থেকে ইস্যু করা হয়েছিল।

বলিউডে দাউদ

বলিউডে দাউদ

দাউদ একটা রহস্য। আর এই রহস্য নিয়ে মানুষের মনে কৌতুহলও অনেক। আর সেই কারণেই এই কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডনকে নিয়ে বলিউডে একাধিক ছবি তৈরি করেছেন পরিচালকরা। কোম্পানি (২০০২), ডি (২০০৫), ব্ল্যাক ফ্রাইডে (২০০৭), শুটআউট অ্যট লোখন্ডওয়ালা (২০০৭), ডি ডে (২০১৩) প্রভৃতি। এছাড়াও আন্ডারওয়ার্ল্ডের বহু ছবিতেও দাউদের চরিত্রের উল্লেখ করা হয়েছে। দাউদের বোন হাসিনাকে নিয়েও সম্প্রতি একটি সিনেমা হচ্ছে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর।[শ্রদ্ধা কাপুরের শুটিংয়ে হাজির দাউদের পরিবার! কিন্তু কেন?]

আন্তর্জাতিক জঙ্গি

আন্তর্জাতিক জঙ্গি

আল কায়দার সঙ্গে যোগ রয়েছে এই বিশ্বাসে ২০০৩ সালে দাউদকে 'আন্তর্জাতিক জঙ্গি' ঘোষণা করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+