এবার এই কাজটি না করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বাতিল হতে পারে

ফেকবুকে অ্যাকাউন্ট রাখতে গেলে নিজের মুখমণ্ডলের পরিষ্কার ছবি দিতে হবে। কোনও কোনও ব্যবহারকারীকে এমনটাই নির্দেশ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

ফেকবুকে অ্যাকাউন্ট রাখতে গেলে নিজের মুখমণ্ডলের পরিষ্কার ছবি দিতে হবে। কোনও কোনও ব্যবহারকারীকে এমনটাই নির্দেশ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তাদের দাবি, এর মাধ্যমে জেনুইন অ্যাকাউন্ট হোল্ডাররাই সাইটে ঢুকতে পারবেন বলে মনে করা হচ্ছে।

এবার এই কাজটি না করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বাতিল হতে পারে

যখনই সন্দেহজনক লগইন হচ্ছে, কিংবা তার চেষ্টা করা হচ্ছে, তখনই ফেসবুক ইউজারদের বলছে তাদের পরিচয়ের প্রমাণ দিতে। ওয়েবসাইটে পরিষ্কার ফটো দেওয়ার মাধ্যমেই কাজটি সম্পূর্ণ করতে বলা হচ্ছে।

সূত্র অনুযাযী, বেশ কিছুদিন আগে এক ফেসবুক ইউজার যখন তার প্রোফাইলে লগ অন করতে চেষ্টা করছেন, তিনি তা পারেননি। ফেসবুক তখন, তাকে জানায়, মুখমণ্ডলের একটি পরিষ্কার ছবি আপলোড করতে।

ফেসবুকের এক মুখপত্র সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওয়েবসাইটে এখন পরিষ্কার ফটো ব্যবহার করতে হচ্ছে। সঠিক ব্যবহারকারীকে চিহ্নিত করতে এটিও একটি ধাপ। এর মাধ্যমেই সন্দেহজনক কোনও পদক্ষেপ বন্ধ করা সম্ভব বলেই মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্ট তৈরি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় একাধিক পদক্ষেপ।

যদি আপনি ফেসবুক ইউজার হন, আপনাকেও একই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। আপনাকে হঠাৎই বলা হতে পারে আপনার মুখমণ্ডলের একটি পরিষ্কার ছবি আপলোড করতে।

ফেসবুকের তরফে জানা গিয়েছে, কোনও ইউজার ফটো আপলোড করার পর ফেসবুকের তা পরীক্ষা করে দেখবে। ফটো টেস্ট অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে তা করা হবে। এর মাধ্যমেই ফেসবুক প্রোফাইল অথেন্টিক কিনা তা জানাও সম্ভবপর বলে জানানো হয়েছে।

ফটো টেস্ট অথেন্টিকেশন সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, তাদের মুখপত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ছবি পরীক্ষা করার পর তা পুরোপুরি ভাবে সার্ভার থেকে মুছে ফেলা হবে। এই পদ্ধতি সবার ক্ষেত্রেই প্রয়োগ করা হবে, নাকি সন্দেহজনক কারও ক্ষেত্রে প্রয়োগ করা হবে তা, পরিষ্কার ভাবে জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+