বহির্বিশ্বে লুকিয়ে রয়েছে জীবনের উপাদান! গ্রহাণু থেকে এক ফসল তুলতে চায় প্রত্যেক দেশই
জীবনের উপাদান লুকিয়ে রয়েছে গ্রহাণুতে। সেখান থেকে ফসল তুলতে চায় বিশ্বের সমস্ত দেশই। প্রত্যেক দেশই তাই তাকিয়ে থাকে এক টুকরো গ্রহাণু লাভের আশায়।
জীবনের উপাদান লুকিয়ে রয়েছে গ্রহাণুতে। সেখান থেকে ফসল তুলতে চায় বিশ্বের সমস্ত দেশই। প্রত্যেক দেশই তাই তাকিয়ে থাকে এক টুকরো গ্রহাণু লাভের আশায়। সারা বিশ্বের গবেষণা দলগুলি এই মর্মে একটি গ্রহাণুর টুকরো পেতে সারিবদ্ধ হয়েছে, যেখানে জীবনের উপাদানগুলি লুকিয়ে থাকে বলে দাবি গবেষকদের।

৪০টির মতো গবেষক দলের বৈজ্ঞানিক প্রস্তাব গৃহীত হয়েছে সম্প্রতি। তারা চায় এক টুকরো গ্রহাণু পেতে। লক্ষ্য তা থেকে গবেষণা করে জীবনের উপাদান খুঁজে বের করা। বিশ্বের ন'টি দেশ থেকে প্রস্তাব এসেছে। ৭৪টি আবেদন এসেছে নমুনা সংগ্রহের অনুরোধ করে। যা সংগ্রহ করা মোট গ্রহাণুর নমুনার ২৩০ মিলিগ্রাম।
হায়াবুসা টু নামের একটি মহাকাশযান ২০২০ সালের ডিসেম্বরে সি-টাইপ গ্রহাণু রিউগু থেকে পৃথিবীতে সংগৃহীত উপাদান সম্বলিত একটি নমুনা ক্যাপসুল ফেরত দেয়। জাপানি গবেষকরা সেই নমুনা থেকে ২০টি অ্যামিনো অ্যাসিড শনাক্ত করেন। অ্যামিনো অ্যাসিড হল এমন অণু যা প্রোটিন গঠন করতে একত্রিত হয় এবং যা জীবনের একটি মহা মূল্যবান উপাদান।
গবেষকরা জানানা, এই অণুগুলি জীবিত প্রাণীর জন্য অপরিহার্য। কারণ তা খাদ্য, বৃদ্ধি, শরীরের টিস্যুগুলি মেরামত করতে এবং অন্যান্য বিভিন্ন শারীরিক কার্য সম্পাদনে সহায়তা করে। এগুলি শরীরের শক্তির উৎস হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এই অ্যামিনো অ্যাসিডগুলি এর আগে পৃথিবীতে পতিত গ্রহাণুগুলিতে শনাক্ত করা হয়েছিল।
ওই নমুনা থেকে গবেষকরা তাঁদের গবেষণালব্ধ ফল পেয়েছেন। ওই গ্রহাণুর উপাদান পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবেশের সময় হারিয়ে যায়, অনেক পুড়েও যায়। তবে তৈরি করে প্লাজমা। এই মূল উপাদানগুলির মধ্যে ২০টির আবিষ্কার সৌরজগতের সৃষ্টি থেকে। তাতে জৈব উপাদানের উপস্থিতিও নিশ্চিত করেন গবেষকরা।
গ্রহাণু আবিষ্কারের পর গবেষণা দলগুলিকে ২০২২-এর ২২ এপ্রিলের মধ্যে পরিকল্পিত বিশ্লেষণের জন্য নমুনা থেকে শস্য বাব নির্দিষ্ট উপাদান সংগ্রেহর অনুরোধ করে একটি বৈজ্ঞানিক প্রস্তাব জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। রিয়াগু স্যাম্পল রিসার্চ ওপেন কল কমিটি ১২টি দেশের জমা দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছে এবং প্রস্তাবগুলির মধ্যে ৪০টিকে বেছে নিয়েছে। তারপর ২০২২-এর ১৩ জুন তা হায়াবুসা টু-র নমুনা সংগ্রাহক কমিটি দ্বারা অনুমোদিত হয়েছে।
সম্প্রতি জাপানি গবেষকরা পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্বের জানান দিয়েছিলেন। তাঁরা এমনই এক উপাদান আবিষ্কার করেছিলেন, যা থেকে তাঁরা ধারণা করছেন, পৃথিবীর বাইরেও রয়েছে জীবন। জাপানি গবেষকদের এই আবিষ্কারে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। জাপানের গবেষরকরা প্রথমবারের মতো অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেই বাজিমাত করেছিলেন। তাঁরাই হ্যাবুসা ২ মিশনে গ্রহাণু রিযুগু থেকে পাওয়া নমুনা থেকেই ২০টি অ্যামিনো অ্যাসিড শনাক্ত করেছিলেন।












Click it and Unblock the Notifications