রাত পোহালেই প্রেম দিবস! কম খরচের কোন উপহারে তাক লাগাবেন সঙ্গীকে, দেখুন

৫০০ টাকার মধ্যে ১০ টি সেরা গিফ্ট আইটেমের খোঁজ রইল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে।

প্রেমকে কখনও একটি বিশেষ দিনে ধরা যায়না ঠিকই , কিন্তু সম্পর্ক উদযাপন বা প্রেমের প্রস্তাব দেওয়ার পক্ষে একটি বিশেষ দিন যখন হাতের কাছে পাওয়া যাচ্ছে, তখন সেই সুযোগ হাতছাড়া করা উচিত নয়! চারিদিকে বসন্ত , আর এরকম এক আবহাওয়ায় সকলেই চান নিজের মতো করে মনের মানুষটিকে আরও কাছে পেতে। আর মনের মানুষের মন কেবল তাঁর কাছের লোকই বোঝে।

উপহার দেওয়ার সময় প্রেমিকা বা প্রেমিককে কী দেবেন, তা নিঃসন্দেহে একটি বড় চিন্তার বিষয় হয় দাঁড়ায়। আবার উপহারের খরচের দিকটাও পকেটকে নিয়ে খানিকটা ভাবায়! রয়েছে এই সমস্যা সমাধানের উপায়ও। ৫০০ টাকার মধ্যে ১০ টি সেরা গিফ্ট আইটেমের খোঁজ রইল ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে।

চারা গাছ

চারা গাছ

অনেকদিন হল ফুল আর টেডি বিয়ার কিংবা চকলেট দেওয়ার রীতি ভ্যালেন্টাইন ডে তে প্রচলিত। তবে একটি ছোট্ট টবে একটি মিষ্টি চারাগাছও কিন্তু উপহার হিসাবে মন্দ নয়। প্রেমিক বা প্রেমিকার যদি গাছের প্রতি যত্ন থাকে বা শোখিন মানুষ হন, তাহলে এই সুন্দর উপহারটি তাঁর কাছে বেশ যত্নেই থাকবে।

ক্যান্ডেল স্ট্যান্ড

ক্যান্ডেল স্ট্যান্ড

ক্যান্ডেল স্ট্যান্ড যেকোনও ক্ষেত্রেই কম খরচের মধ্যে পড়ে। উপহার হিসাবে এর চেয়ে রোম্যান্টিক কীই বা হতে পারে? সঙ্গীকে এরকম একটা গিফ্ট দিলে সে তার মর্ম বুঝতে বাধ্য।

বই

বই

আপনার প্রেমিক বা প্রেমিকাটি যদি 'বইপোকা' হয়ে থাকে, তাহলে তো অবশ্যই তাঁকে উপহার হিসাবে বই দিন। বইয়ের গুরুত্ব তাঁর কাছে অনেকটাই হবে। আর প্রেমের প্রস্তাব দিতে গিয়ে যদি বই উপহার দেন,তাহলে ক্রাশের পক্ষে 'না' বলাটা একটু কঠিন হবে!

সিনেমা

সিনেমা

কোনও ভালো সিনেমার টিকিট কেটে একসঙ্গে তা দেখতে যেতে পারেন। কিংবা পেনড্রাইভে বেশ কয়েকটি ভালো সিনেমা সংগ্রহ করে , তা প্রেমিকা বা প্রেমিককে উপহার দিতে পারেন।

ইয়ারফোন

ইয়ারফোন

বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপে অথবা ফোনে যেভাবে গান শোনেন না এমন কেউ নেই। তাই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে উপবার হিসাবে বেশ ভালো জিনিস হতেই পারে ইয়ারপোন। ৩০০ টাকার মধ্যে বেশ কয়েকটি ভালো ইয়ারফোন পেয়ে যেতে পারেন।

সেল্ফ মিক্সার মগ

সেল্ফ মিক্সার মগ

৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে সেল্ফ মিক্সার মগ পাওয়া যায় অনলাইনে। এই ধরনের কাপে স্বয়ংক্রিয়ভাবে কফি মিক্স হয়ে যায়। এই কাপ অনলাইনে বহু জায়গায় পাওয়া যাচ্ছে।

পিজ্জা

পিজ্জা

তাড়াহুড়োকে প্রেমিকার জন্য কিছু কিনেত পারেননি ?চিন্তা করবে না , চট জলদি তাঁকে নিয়ে পোঁছে যান কোনও পিজ্জা আউটলেটে কিংবা প্রেমিকা যেখানে রয়েছেন , সেখানে তাঁর নামে বুক করে দিন প্রেমদিবসের বিশেষ পিজ্জা ! একই পন্থা প্রেমিকের ক্ষেত্রেও খাটে, আর সেই প্রেমিক যদি খাদ্য রসিক হন, তাহলে তো প্রেম জমে ক্ষীর!

অ্যালবাম

অ্যালবাম

নিজেদের একসঙ্গে কাটানো বহু বিশেষ মুহুর্তকে একসঙ্গে নিয়ে চটজলদি বানিয়ে ফেলুন একটি অ্যালবাম। যাতে ধরা থাকবে আপনাদের বেশকয়েকটি বুলতে না পারা স্মৃতি। আর সেটাই উপহার হিসাবে তুলে দিন প্রিয় মানুষটির কাছে।

তামার জগ

তামার জগ

বাস্তুশাস্ত্র মতে বাড়িতে তামার পাত্র থাকা ভালো, কিংবা তামার পাত্রে জল খাওয়া একটি অতি ভালো অভ্যাস। ফলে তামার পাত্র আপনি গিফ্ট হিসাবে দিতেই পারেন সঙ্গী বা সঙ্গীনিটিকে।

নিজের হাতে বানানো জিনিস

নিজের হাতে বানানো জিনিস

অনেকের মধ্যেই একটা শিল্পী সত্ত্বা থাকে। সেই সত্ত্বাকে একবার উস্কে দেখুনই না! নিজের প্রিয় মানুষটির জন্য় যদি নিজের হাতে কিছু বানিয়ে দেন, তাহলে নিশ্চয়ই ভ্যালেন্টাইন্স ডে -তে তার চেয়ে দামী উপহার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের কাছে কিছুই হতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+