(ছবি) দুর্গাপুজো স্পেশ্যাল ফ্যাশন : ষষ্ঠীর সাজ হোক এলিগেন্ট

পুজো মানেই নতুন জামা। নতুন শাড়ি, একেবারে ঝাঁ চকচমে ব্যাপার। নতুন জামা-শাড়ি পড়েই বেরিয়ে পড়া প্যান্ডেল হপিংয়ে। কীভাবে সাজাবেন তা ভেবেছেন কিছু। পুজোর সাজগোজ নিয়ে কিছু টিপস দেওয়া হল আপনাদের জন্য।
ষষ্ঠী কেন আজকাল পঞ্চমী থেকেই রাস্তায় ভিড় জমতে শুরু করে। ষষ্ঠী মানে পুজো শুরু। তবু, আসল পুজো থো সপ্তমী থেকেই। তাই প্রথম দিনেই একেবারে হাঁকাই ডাঁকাই সাজবেন না। ষষ্ঠীর সাজ হোক এলিগেন্ট। মূলত হালকা রং বা গাড় রংই বেছে নিন এদিন। কিন্তু খুব ব্রাইট কোনও রং তুলে রাখুন পরের দিনগুলির জন্য। আমরা আজকে আপনাদের জন্য বেছে নিয়েছি অফ হোয়াই, সবুজ ও নীল।

ছবিতে দেখে নিন ষষ্ঠীর বিভিন্ন লুক।

ক্রিম টপ

ক্রিম টপ

ক্রিম কালারের এধরণের ঢলা টপ পড়তে পারেন। সঙ্গে ডেনিম থ্রি কোয়ার্টার স্কিন ফিট প্যান্ট। সঙ্গে কানে একটা মুক্তোর টপ।

খাদির কুর্তা

খাদির কুর্তা

ছেলেদের ক্ষেত্রে খাদি কুর্তা এখন ইন। ষষ্ঠীর সকালে নেভি ব্লু জিনসের সঙ্গে এই ধরণের হাল্কা খাদির কুর্তা বা শার্ট পড়ুন।

সুতির শাড়ি

সুতির শাড়ি

সুতির শাড়িতে বা সাউথ কটনে সাজুন সকালে। অক্সিডাইসের গয়না মানাবে দারুন।

সিল্ক

সিল্ক

ষষ্ঠীর বিকেলে এমনই হাল্কা ঐতিহ্যপূর্ণ সিল্কের শাড়ি পড়ুন। সঙ্গে মোটা বিডসের হাপ। বড় গোল টিপ। কানে দুল পড়বেন না।

টিন এজে

টিন এজে

টিনএজাররা অবশ্য শাড়িতে খুব একটা স্বচ্ছন্দ নয়। তাই শাড়ি পড়তে ইচ্ছে না বলে এই ধরণের যে কোনও স্কার্ট পড়তে পারেন। তবে সঙ্গে টপ পরবেন স্কিন ফিট হাল্কা রংয়ের।

টি-শার্টে ক্যাজুয়াল লুক

টি-শার্টে ক্যাজুয়াল লুক

বিকেলে হালকা রংয়ের টি শার্ট আর ডেনিমে হয়ে উঠুন রক স্টার।

লাল-কালো-সাদা

লাল-কালো-সাদা

এই ধরণের শাড়ি পরুন ষষ্ঠীর সন্ধ্যায়।

জ্যাকেট লুক

জ্যাকেট লুক

হাফ স্লিভস সামার জ্যাকেটে বাকিদের থেকে তফাৎ গড়ুন।

ষষ্ঠীতে কুর্তি

ষষ্ঠীতে কুর্তি

এই ধরণের হাল্কা কুর্তির সঙ্গে সকালের দিকে শুধু কানে দিন অক্সিডাইস ঢুমকা। হাত হাতে অক্সিডাইস চুড়ি।

নি লেন্থ ফ্রক

নি লেন্থ ফ্রক

হাঁটু পর্যন্ত লম্বা এই ধরণের ড্রেসও পড়তে পারেন ষষ্ঠীর সন্ধ্যায়। পায়ে ক্রিম পেনসিল হিল আর হাতে স্লিক ঘড়ি। আপনি এলিগেন্ট আধুনিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+