(ছবি) দুর্গাপুজো স্পেশাল : প্যান্ডেল হপিং শুরু হোক তবে...কিন্তু কোথায়? কেন?

আজ পঞ্চমী। পুজো শুরু না হলেও মন্ডপে মন্ডপে ঢুঁ মারার শুরু আজ থেকেই। সে তো ভাল কথা। কিন্তু যাবেন কোথায়। সব পথ চেনা তো। না চিনলেও নো পরোয়া আমরা তো আছি। চলুন একঝলকে দেখে নিই কলকাতার নামজাদা কয়েকটি পুজো। কীভাবে যাবেন আর সেই পুজোর ইতিবৃত্তান্ত।

চেতলা অগ্রণী

চেতলা অগ্রণী

দক্ষিণ কলকাতার আর এক নামী পুজো চেতলা অগ্রণী। সেভাবে দেখতে গেলে এপুজো বয়সে কাঁচা। ১৯৯৩ সালে এই পুজোর পথচলা শুরু । খুব ঘরোয়াভাবে শুরু হয়েছিল এই পুজো। কিন্তু ২০০৭ সাল থেক এই পুজো থিমের দৌড়ে ঢুকে পড়ে। বর্তমানে দক্ষিণ কলকাতার সেরা পুজোর তালিকাগুলির মধ্যে ঢুকে গিয়েছে এই পুজো।
থিম
এবারের থিম কী তা নয় একেবারে নিজের চোখেই দেখে নেবেন। তবে এটুকু বলি শিল্পী সনাতন দিন্দার হাতের ছোঁয়ায় এবার যে অনেক নতুন চমক লুকিয়ে রয়েছে তা বলাই বাহুল্য।
কীভাবে যাবেন
পিয়ারীমোহন রায় রোডের উপর এই পুজো হচ্ছে। মেট্রোয় গেলে নামতে হবে কালিঘাট স্টেশনে। চেতলা ব্রীজ পাড় করে বাঁদিকে কিছুটা এগোলেই চেতলা অগ্রণীর পুজো।

হাতিবাগান নবীনপল্লী

হাতিবাগান নবীনপল্লী

উত্তরকলকাতার এই পুজো বহু প্রাচীন পুজো। সেই ১৯৩৪ সাল থেক হয়ে আসছে । তবে বছর আটের হল এই পুজো থিমের লড়াইয়ে ঢুকে পড়েছে। বহুবার দর্শকের বিচারে, বিচারকদের বিচারে বহু সম্মান জিতেছে নবীনপল্লী।
থিম
এবারের থিম 'বাঙালি জীবন থেকে হারিয়ে যাওয়া লন্ঠন'। প্রায় ১০ হাজার লন্ঠনে সাজানো হয়েছে মন্ডপ। তবে এই মন্ডরে অবশ্যউ সন্ধ্যায় যাবেন। কারণ অন্ধকারে আলোর মেলায় যে মায়াবী পরিবেশ সৃষ্টি হবে তা মিস করা যাবে না।
কীভাবে যাবেন
বাসে গেলে টাউন স্কুল স্টপে নামবেন। মেট্রোতে শোভাবাজার। টাউন স্কুলের উল্টো দিকের রাস্তা দিয়ে স্টার থিয়েটারের দিকে যেতে হাতিবাগান ক্রসিংয়ের আহে বাঁহাতের গলিতে এই পুজো।

সন্তোষ মিত্র স্কোয়ার

সন্তোষ মিত্র স্কোয়ার

উত্তর কলকাতার আর এক জনপ্রিয় পুজো। প্রত্যেকবারই নতুন নতুন চমক নিয়ে আসে এই পুজো। এই পুজোয় পঞ্চমীর রাত থেকেই রেকর্ড ভিড় হতে শুরু করে। গতবারের ফাইবার গ্লাসের মূর্তি রোমের একটি মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। এই পুজোর আকর্যণ অবশ্যই বিশালাকৃতির অনবদ্য ঝাড়বাতি।
থিম
থিমে আছে চমক। যা শব্দে বোঝানো দুষ্কর। তাই দেখে নিতে হবে নিজের চোখে। রবিবার চতুর্তীর দিন এই পুজোর উদ্বোধন করেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও জনপ্রিয় ক্রিকেটার হরভজন সিং।
কীভাবে যাবেন
বাসে গেলে প্রাচী সিনেমার স্টপে নামবেন। প্রাচী সিনেমার গলি দিয়ে ঢুকলেই সামনে পড়বে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।

শিবমন্দির

শিবমন্দির

দক্ষিণ কলকাতার অত্যন্ত জনপ্রিয় পুজো শিবমন্দির। নিজেদের শিল্পকীর্তি দিয়ে এই পুজো জিতে নিয়েছে বহু পুরস্কার, শারদ সম্মান। বছরের পর বছর ধরে একের পর এখ চমক দর্শনার্থীদের উপহার দিয়েছেন এই পুজো কমিটির কর্তারা।
থিম
এবারের থিম 'বাণিজ্যে বসতে লক্ষ্মী'। আর সেই থিম তুলে ধরতে চাঁদ সওদাগর যে অপরিহার্য তা একবাক্যে স্বীকার করে নিলেন পুজো কর্তারা। বাঙালিদের ব্যবসায় ফিরিয়ে নিয়ে আসার বাসনাতেই শিবমন্দিরের এই অনবদ্য থিম।
কীভাবে যাবেন
লেক টেম্পল রোডের উপরে পুজো। মেট্রোতে গেলে নামতে হবে রবীন্দ্র সরোবরে। রাসবিহারী অ্যাভিনিউ থেকে টালিগঞ্জের দিকে পিএসসি বাসস্টপে নামতে হবে বাসে গেলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+