'স্বপ্নের' ঘোরে কি আপনি কাঁদেন , কিংবা নিজেকে নগ্ন অবস্থায় দেখেন! জানেন এর 'মানে' কী

দেখে নেওয়া যাক কোন স্বপ্নের কী মানে হয়।

ঘুমের সময় আমরা অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। বেশ কিছু স্বপ্ন অবাস্তব বোধ হলেও সেগুলিই সেই সময়ের জন্য মনে হয় সঠিক। এরকমই কিছু স্বপ্ন মনে গেঁথে যায়। ধরপড়িয়ে ঘুম ভাঙলেও , স্বপ্নের কয়েকটি দৃশ্য মনে গেঁথে থাকে।

দেখে নেওয়া যাক কোন স্বপ্নের কী মানে দাঁড়ায়।

স্বপ্নে মা-কে দেখা

স্বপ্নে মা-কে দেখা

স্বপ্নে মাকে বার বার দেখতে পাওয়ার মানে হল , আপনার জীবনে আরও একটু আদর, যত্ন প্রয়োজন। বাড়ি থেকে দূরে থাকলে আপনি যদি এই সমস্ত স্বপ্ন দেখেন, তাহলে বুঝতে হবে আপনি সেভাবে কোনও জায়গায় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকতে পারছেন না। অথবা রোজকার একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি খুঁজছেন।

কেউ আপনাকে তাড়া করছে

কেউ আপনাকে তাড়া করছে

আপনি যদি স্বপ্নে দেখতে পান যে , কারোর তাড়া খেয়ে আপনি দৌড়ে চলেছেন , তাহলে জানবেন জীবনের ঘোড়দৌড়ে আপনি কোনও সমস্যায় জড়াচ্ছেন। আর সেটিকে ঠিক করতে গেলে প্রয়োজন আত্মবিশ্বাস, সাহস।

স্বপ্নে নগ্নতা

স্বপ্নে নগ্নতা

স্বপ্নে যদি নিজেকে নগ্ন অবস্থায় দেখেন , তাহলে তা বোঝায় যে আপনি কোনও অসম্মনান জনক পরিস্থিতিতে রয়েছেন। আবার অনেক শাস্ত্রজ্ঞ বলেন যে নগ্নতা দেখা মানে স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার ইচ্ছার সুপ্ত প্রকাশ।

স্বপ্নে আপনি কাঁদছেন

স্বপ্নে আপনি কাঁদছেন

যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি কাঁদছেন তাহলে বুঝতে হবে যে, আপনি কোনও সমস্যাকে কাটিয়ে উঠতে পারছেন না সহজে। ক্রমাগত এই ধরনের স্বপ্ন খারাপ সময়কে বর্ণনা করে।

ফুলের স্বপ্ন

ফুলের স্বপ্ন

যদি আপনি কোনও ফুলের স্বপ্ন দেখেন রাতে ,তাহলে বুঝতে হবে কোনও নতুন ভালো সময়ের মধ্যে আপনি ঢুকতে চলেছেন। যা আপনাকে বেশি সম্পত্ত-ঐশ্বর্য ও সুখের মধ্যে রাখবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+