প্রতারণার ফাঁদ এড়াতে এই জিনিসগুলো গুগলে কখনও সার্চ করবেন না
প্রতারণার ফাঁদ এড়াতে এই জিনিসগুলো গুগলে কখনও সার্চ করবেন না
আমাদের কোনও দরকারি কিছু প্রয়োজন। অতশত না ভেবেই প্রয়োজন মেটাতেই গুগলে সেই অজানা জিনিস সার্চ করতে চলে যাই। অনেকেই অনেক রকম কিছু সার্চ করে দেখেন। অনেকেই খাবার, অনেকে আবার কেনাকাটা, আবার অনেকে ব্যাঙ্কিং, আবার কেউ অর্থ সংক্রান্ত নানা বিষয়। যাঁরা গুগলের ওপর নির্ভর করেন তাঁদের মনে রাখতে হবে। এমন কিছু জিনিস অনলাইনে খুঁজলে বিপদের সম্মুখীন হতে পারবেন। সেই পড়তে পারেন প্রতারণার ফাঁদেও। জেনে নিন কোন জিনিস খোঁজা উচিত নয় গুগলে।

ব্যাঙ্কিং ওয়েবসাইড
আপনি যে ব্যাঙ্কে লেনদেন করেন তা অনলাইন ঠিকানা মনে রাখা দরকার। যদি সঠিক ইউআরএল বা লিঙ্ক না জানা থাকে তাহলে অনলাইন সেটি খুঁজতে যাবেন না। এর ফলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আবার অনেক সময় আপনি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও হারাতে পারেন।

কোম্পানির গ্রাহক সেবার নম্বর
অনেক সময়ই অনলাইন বিভিন্ন পরিষেবার ভুয়ো ও ওয়েবসাইড দেওয়া থাকে। অনেকেই গুগল থেকে নম্বর নিয়ে বিপদে চালিত হয়। যার ধারা অনেক মানুষ প্রতারিত হন। এখন সব থেকে বেশি স্ক্যামের শিকার হন। এই গুগলে নম্বর খুঁজতে যাওয়ার জন্য।

অ্যাপের লিঙ্ক ডাউনলোড
অনেকেই কোনও দরকারি সফটওয়্যার ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে সার্চ করে প্রতারণ ফাঁদে পড়েন। যদি কোনও ব্যক্তির মোবাইল অ্যাপ বা ডাউনলোড করার প্রয়োজন পরে তাহলে নিজের গুগল প্লেসস্টোরে গিয়ে সেটি ডাউনলোড করুন।

শরীর খারাপ সংক্রান্ত বিষয়
আপনার শরীর খারাপ হলে অনেক সময় অনেকেই ডাক্তারের সঙ্গে সরাসরি কথা বলার জন্য গুগল সার্চ করেন। অনেক সময় এটা সঠিক না হতে পারে। গুগলে পাওয়ার তথ্যে ও চিকিৎসা ও ওষুধ খাওয়া অনেক সময় বিপদজনক হতে পারে।

ব্যক্তিগত অর্থ ও শেয়ার বাজার তথ্য
স্বাস্থ্য বিষয়ক তথ্য মতোই অর্থের বিষয়গুলো গুগলের ওপর নির্ভর করা একদম ঠিক না। কারণ এটি অনেক সময় ভুল তথ্য প্রমাণ করে। অনেকেই স্ক্যামের শিকার হন।

সরকারি ওয়েবসাইড
ব্যাংকের নানান ওয়েব সাইডের মতো সরকারি নানান সাইডেও অনেক ভুল তথ্য থাকে। কোনটি আসল, কোনটি নকল সেটা বোঝা খুব কঠিন হয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট
সামাজিক যোগাযোগের মাধ্যমে লগিং পেজটি গুগলে সার্চ করবেন না। এর পরিবর্তে আপনারা প্ল্যাট ফর্মে অফিশিয়াল ইউআরএল লিখুন এখানে হ্যাক হবার সম্ভবনা থাকতে পারে।

ই-কমার্স ওয়েবসাইড ও অফার
দেশের সব ই-কমার্স ওয়েবসাইড তাদের গ্রাহকদের জন্য আকর্ষণীয় ও অনেক ছাড়ের অফার নিয়ে আসে। আবার অনেকেই এই প্ল্যাটফর্মের ঢুকে প্রতারণা শিকার হয়। অনেক ক্ষেত্রেই এইগুলো আসল না হতে পারে।সরাসরি প্ল্যাটফর্মে ইউআরএল লিখুন এবং অ্যাপটি ব্যবহার করুন।

বিনামূল্যে অ্যান্টিভাইরাস অ্যাপ
অনেকেই গুগলে গিয়ে ফ্রি অ্যান্টিভাইরাসের খোঁজ লাগান। এখানে ভুয়ো সফট্ওয়্যারের খোঁজ থাকে। যা আপনার ডিভাইজের ক্ষতি করতে পারে। এর ফলে ডেটা ও টাকা চুরি হতে পারে। অবিলম্বে এর থেকে নিজেকে রক্ষা করুন।

ডিসকাউন্ট কোড
অনেকেই কেনাকেটার জন্য সস্তা এবং ছাড় পাওয়ার জন্য গুগলে নানা কুপনের খোঁজ করেন। এটি একদমই এড়িয়ে চলা উচিত। কারণ এই কুপন অনেক সময় ভুয়ো হয়। আপনারা ভুয়ো সাইডে চলে যেতে পারে। হারানো টাকাও। আপনার এটিএম কার্ডের তথ্যও চুরি হতে পারে। তাই আজই এগুলো খোঁজা বন্ধ করুন। এবং নিজেও নিরাপদের থাকুন।












Click it and Unblock the Notifications