চার দেওয়ালের মধ্যে থেকেই নিয়েছিলেন শিক্ষা, রবি ঠাকুর কীভাবে হয়ে উঠেছিলেন বিশ্বকবি, জানুন
'রবীন্দ্রনাথ’ ঠাকুরের নামের সঙ্গে জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও তিনি তাঁর লেখা, গান, কবিতার মধ্য দিয়ে বেঁচে আছেন সকলের কাছে। এই বিশ্ববরেণ্য স্বনামধর্মী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। চলতি বছর বিশ্বকবির ১৬৩ তম জন্মবার্ষিকী পালন করবেন সকলে। কবি মূলত বিশ্ববাসীর কাছে নাটক, উপন্যাস, কবিতা, রবীন্দ্রসঙ্গীত, ছোটগল্প, প্রবন্ধের জন্য বিখ্যাত।
বিশ্বকবি ২ হাজার টির বেশি গান, উপন্যাস, ছোট গল্প লিখেছেন। তিনি গোরা, গীতাঞ্জলি, রক্ত করবী, ঘরে বাইরে, শেষের কবিতা, রাজা ও রানি, তাসের দেশ, দেওনা পাওনা, সঞ্চয়িতা, যোগাযোগ ইত্যাদি লিখেছিলেন। কবি শৈশবে মাকে হারিয়ে কাটিয়েছেন তাঁর ছোটবেলা। তিনি বাড়ির চিলেকোঠায় একাকী সময় কাটাতে বড্ড ভালোবাসতেন। চিলেকোঠার জানলার ফাঁক দিয়ে তিনি উপভোগ প্রকৃতির শোভা।

কবি কিন্তু সহজেই ঘরের বাইরে বেরোতেন না। তবে বাইরের প্রকৃতি জানার জন্য তিনি মুখিয়ে থাকতেন। ১৮৭৩ সালে বাবার সঙ্গে শান্তিনিকেতনে যাওয়ার সুযোগ হয়েছিল বিশ্বকবির। ছোট থেকেই স্কুল জীবন, গতে বাধা শিক্ষার প্রতি বিশেষ আগ্রহ ছিল না রবীন্দ্রনাথের। তাই বাড়িতেই কবির জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
সালটা ১৮৭৮! বিশ্বকবি ব্যারিস্টার হওয়ার জন্য ইংল্যান্ডে পাড়ি দেন। তিনি আইনবিদ্যা নিয়ে পড়াশুনা করেছিলেন। বিদেশে থাকাকালীন তিনি ইংরাজিতে যথেষ্ট পারদর্শী হয়ে উঠেছিলেন। রবিঠাকুর নিজের সিঁড়ি আর ছাদে বসে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছেন। সেখানে বসে লিখেছেন প্রচুর, গান, কবিতা, নাটক, উপন্যাস।
কবি মাত্র ১৬ বছর বয়স থেকে ছোট গল্প লেখা শুরু করেছিলেন। ১৮৭৭ সালে তাঁর লেখা প্রথম ছোট গল্প প্রকাশিত হয়। তাঁর লেখা বিখ্যাত ছোটগল্প হল কাবুলিয়ালা। ১৮৯১ সাল থেকে ১৮৯৫ সাল পর্যন্ত বিশ্বকবি বহু গল্প লিখেছেন। দেশের জাতীয় সঙ্গীত 'জন গণ মণ’ ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা’ লিখেছিলেন। বিভিন্ন তথ্য অনুসারে কবি ৫২ টি কাব্যগ্রন্থ, ৩৮ টি নাটক, ৩৬ প্রবন্ধ, ৯৫ টি ছোটগল্প, ১৯১৫ টির বেশি গান লিখেছিলেন তিনি।
বিশ্বকবি বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক। তাঁর লেখা, কবিতা থেকে গান আজও সকলের মনে বেঁচে আছে। তবে এখানেই শেষ নয়। তাঁর হাতের আঁকা ছিল জগতবিখ্যাত।
১৯১৩ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ 'গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। আজ নোবেল পুরস্কার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষ সম্মান জানানো হয়েছে। এশিয়াবাসীর মধ্যে প্রথম সাহিত্যক হিসাবে রবি ঠাকুর নোবেল পুরষ্কার পেয়েছিলেন।
কবি বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি ত্যাগ করে তিনি দেশপ্রেমের পরিচয় দেন। ১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রবি ঠাকুর। ১৯৪১ সালের ৭ অগাস্ট ৮০ বছর বয়সে পরলোকে গমন করেন রবি ঠাকুর। কয়েক দশক পেরিয়ে গেলেও আজও তিনি সকলের মনে একইভাবে জায়গা করে রেখেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications