চলতি বছর কবে পড়েছে ‘ফাদার্স ডে’, জানুন এই বিশেষ দিনের ইতিহাস, তাৎপর্য সম্পর্কে
প্রতিটি সন্তানের বটবৃক্ষ হলেন 'বাবা’। বাবা ছাড়া ছোট থেকে পথ চলা দায় হয়ে পড়ে সকলের। যাদের বাবা নেই তাঁরাই একমাত্র জানেন বাবা না থাকার কষ্ট। হাজার কষ্ট বুকে চেপে রেখে সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য যিনি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন তিনিই হলেন বাবা।
বাবাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনও দিনের দরকার হয় না। বিশ্বজুড়ে প্রতিবছর আড়ম্বরের সঙ্গে পালিত হয় 'ফাদার্স ডে’।

- চলতি বছর কবে পড়েছে পিতৃ দিবস
প্রতিবছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় 'ফাদার্স ডে’। চলতি বছর ১৬ জুন পালিত হবে এই বিশেষ দিন। এই দিনে সন্তানরা বাবাকে নিয়ে ঘুরতে যান, নানান উপহার দেন আবার কেউবা বাবার পছন্দ মতো রান্না করে বাবাকে খাওয়ান। সকলেই বাবাকে আনন্দ দিয়ে মজা করে কাটিয়ে দেন 'ফাদার্স ডে’। কবে থেকে পালিত হয়ে আসছে 'পিতৃ দিবস’, জানুন।
- জানুন ইতিহাস
১৯১০ সালের ১৯ জুন প্রথমবার পালিত হয়েছিল 'ফাদার্স ডে’। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম পালিত হয় ফাদার্স ডে। একশো জনের বেশি মানুষ ওয়েস্ট ভার্জিনিয়ায় মাইন দুর্ঘটনায় মারা যান। আর সেই ব্যক্তিদের সম্মান জানাতেই, সেই দুর্ঘটনায় মৃত এক আমেরিকাবাসীর কন্যা গ্রেস গোল্ডেন ১৯০৮ সালের ৫ জুলাইয়ের রবিবার ফাদার্স ডে পালনের জন্য প্রস্তাব দিয়েছিলেন।
তারপর কেটে যায় কয়েকটা বছর! সোনোরা স্মার্ট ডড তাঁর বাবা উইলিয়াম জ্যাকসন স্মার্ট, যিনি ছিলেন আমেরিকান সেনাবাহিনীর একজন সদস্য। তাঁর স্মৃতি রক্ষাথেই ফাদার্স ডে পালনের কথা বলেন। তাঁকে এবং তাঁদের পাঁচ ভাইবোনকে তাঁদের মা মারা যাওয়ার পর একা হাতে মানুষ করেছিলেন উইলিয়াম। তারপর থেকেই পালিত হয়ে আসছে এই বিশেষ দিনটি। ১৯৭২ সাল থেকে ফাদার্স ডে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জাতীয় ছুটি হিসাবে গণ্য করা হয়।
- তাৎপর্য
এই বিশেষ দিনটির জন্য সারাবছর ধরে অপেক্ষা করে থাকেন সকলে। এই ফাদার্স ডেতে বিশ্বের সমস্ত সন্তানরা তাঁদের বাবার সঙ্গে আনন্দের সঙ্গে সময় কাটান, একসঙ্গে ঘুরতে যান। এই বিশেষ দিনে একবার হলেও বাবাকে বলুন 'আমি তোমাকে ভালবাসি’। দেখবেন তার মুখে হাসি আপনার হৃদয়ে ভরিয়ে দেবে। চলতি বছর এই বিশেষ দিনে বাবার সঙ্গে একসঙ্গে সময় কাটান। দূরে কোথাও বাবাকে ঘুরতে নিয়ে যান। সেই সঙ্গে নিজে হাতে রান্না করে বাবাকে খাওয়ান। খুশিতে রাখুন বাবাকে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications